Amit Malviya's tweet about Bangladesh
Bengal Liberty: বাংলাদেশের অশান্তিতে বাংলার ভবিষ্যত দেখছেন বঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক এবং আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বাংলাদেশের ভয়াবহতার একটি ভিডিও পোস্ট করে ট্যুইট করেন। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য সেই ভিডিওর ক্যাপশনে লেখেন , বাংলাদেশে আজ যে মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে সেটাই আগামী দিনে বাংলার ভবিতব্য। তারপরই বাংলার ভবিষ্যত নিয়েও উদ্বিগ্ন প্রকাশ করেন (Amit Malviya’s tweet about Bangladesh)।
অমিত মালব্যর টুইট (Amit Malviya’s tweet about Bangladesh)
বৃহস্পতিবার রাত্রের বাংলাদেশে ভয়াবহ চিত্র তুলে ধরেন তিনি। একটি ভিডিও শেয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, বাংলাদেশে আজ যে মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে সেটাই আগামী দিনে বাংলার ভবিতব্য। তিনি আরও বলেন, “বাংলাদেশের এই ঘটনা আমাদের জন্য হুঁশিয়ারির সমান। এটাই হয় যখন মৌলবাদ এবং উগ্রপন্থাকে প্রশ্রয় এবং উৎসাহ দেওয়া হয়। ঠিক এই কারণেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন উদ্বেগজনক। বহু বছরের রাজনৈতিক আশ্রয়, স্বাধীন সংস্থাগুলির অবক্ষয় এবং ক্ষেত্রবিশেষ নীরবতা বাংলাকে বিপজ্জনক পথে এগিয়ে দিচ্ছে।”
বাংলায় রাজ্যের শাসক দলের প্রসঙ্গে বলেন,”বছরের পর বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রতিষ্ঠানের অবক্ষয় এবং বেছে বেছে নীরবতা বাংলাকে একটি বিপজ্জনক পথে ঠেলে দিয়েছে।” তিনি আরও বলেন,“২০২৬-এর পরও যদি বাংলায় মমতার শাসন চলে তাহলে বাংলার পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।যেখানে জনতা শাসন করে এবং রাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, সেখানে সংস্কৃতি, বাকস্বাধীনতা এবং গণতন্ত্র টিকে থাকতে পারে না।” মালব্যের এই পোস্টের পরই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ইউনুস প্রশাসনের ‘প্রহরা’য় চরম অরাজকতা চলছে ওপার বাংলায়। আক্রান্ত সংখ্যালঘুরা, পাশাপশি আক্রান্ত সংবাদমাধ্যমও। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের নেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা, চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় শোক মিছিল বের হয়। বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানেও বেরিয়ে আসেন পড়ুয়ারা শুরু হয় শোক মিছিল। শাহবাগ-সহ বিভিন্ন জায়গায় চলে অবস্থান বিক্ষোভ। রাত যত বাড়তে থাকে বিক্ষোভ ততোই জোরালো হতে থাকে। মৌলবাদী বিক্ষোভকারীরা আক্রমণ করে ‘প্রথম আলো’-র দপ্তরে। ‘ডেইলি স্টার’-এর দপ্তর জ্বালিয়ে দেওয়া হয়। ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটেও চালানো হয় ধ্বংসলীলা (Amit Malviya’s tweet about Bangladesh)।

