Amit Shah at Bengal
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: বছর ঘুরলেই আসন্ন বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েক মাস বাকি। ছাব্বিশের লক্ষ্যে শাসকের পাশাপাশি নিজেদের ঘর গোছাতে ব্যস্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। গত শনিবার ফের বাংলার আসার কথা বলে ভাষণ শেষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘জয় নিতাই’, থেকে শুরু করে ‘বন্দে মাতরম’ বলে সভা শেষ করেছিলেন মোদি। SIR আবহে বাংলায় এসে বিজেপিকে জেতানোর ডাক দিয়ে ভোটের বাদ্যি বাজিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর এ বার প্রধানমন্ত্রীর পর বছর শেষে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Minister Amit Shah)।
২ দিনের বঙ্গ সফরে শাহ (Amit Shah at Bengal)
রাজ্য বিজেপি সূত্রে খবর, চলতি মাসে ৩০-৩১ ডিসেম্বর রাজ্যে আসতে পারেন অমিত শাহ (Amit Shah)। তবে কোনও দলীয় জনসভা নয়, ২ দিনের বঙ্গ সফরে সাংগঠনিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর উত্তর কলকাতায় কর্মীসভার সম্ভাবনা ও ৩১ ডিসেম্বর বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠকের ভাবনা। শনিবার মতুয়া গড়ে সভা করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে চলা SIR এর আবহে অনুপ্রবেশ ইস্যুতে প্রধানমন্ত্রীর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী কী বার্তা দেন সে দিকেই নজর সকলের।
গত শনিবার সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া ছিল কলকাতা সহ পাশ্ববর্তী জেলা। বাংলায় SIR -এর আবহে কলকাতায় পৌঁছে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েও ফিরতে হয়েছিল প্রধানমন্ত্রীর কপ্টারকে। নিরাপত্তার কারণে সড়কপথেও প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার পরিকল্পনাও বাতিল করা হয়। সবশেষে কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মাত্র ১৬ মিনিটের ওই বক্তব্যে উন্নয়ন থেকে প্রকল্প, অনুপ্রবেশ থেকে দুর্নীতি, বিহার ভোটের ফল থেকে ডবল ইঞ্জিন সরকার, SIR প্রসঙ্গ থেকে ত্রিপুরার সঙ্গে তুলনা, বাম সরকারের পতন সবই ছুঁয়ে যান মোদি। তার সঙ্গেই পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর ডাকও দেন তিনি।
