Humayun kabir
Humayun kabir

Humayun kabir: নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার হুমায়ুন কবীরের। বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছে না নিশা।

Bengal Liberty:২২ সে ডিসেম্বর নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের ১০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun kabir)। তারপর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই বালিগঞ্জের প্রার্থীর নাম প্রত্যাহার করলেন তিনি। বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। নাম প্রত্যাহারের পাশাপশি তিনি এও জানান,বালিগঞ্জ থেকেও লড়বেন মুসলিম প্রার্থী। আগামী ৭ দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই নতুন দল ঘোষণার হুঙ্কার দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। গত ৬ ডিসেম্বর, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার খাগরোপাড়া মোড়ে জনসভা করে তিনি নতুন দলের নাম রাখেন ‘জনতা উন্নয়ন দল’। ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। তালিকায় ছিল নিজের নাম ছিল ২টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। তারপরই বদলে গেল পুরো চিত্র।

নাম প্রত্যাহারের কারণ (Humayun kabir)

তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পরই বালিগঞ্জের প্রার্থীর নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের বিধায়ক (Humayun kabir)। । হুমায়ুনের যুক্তি, ‘সোশাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভাল নয়। দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। ৭দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনও মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব’। বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহারের পর বলেন হুমায়ুন কবীর। পরবর্তীতে তিনি কাকে প্রার্থী করবেন সেদিকেই নজর জনতা উন্নয়ন দলের।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=Kw8cY6A-CkU[/embedyt]

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury