Kolkata Christmas Celebration 2025
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: আজকের পার্ক স্ট্রিট যেন এক অন্য জগতে রূপান্তরিত হয়েছে। রঙিন আলো, ঝলমলে সাজ, এবং উৎসবমুখর মানুষের ভিড় সব মিলিয়ে মনে হচ্ছে যেন শহর নিজেই উদযাপনের ছন্দে নাচছে। স্ট্রিটের দুই পাশে সাজানো রেস্তোরাঁ, ক্যাফে, দোকান সবকিছুই আজ বিশেষভাবে সাজানো।

Kolkata Christmas Celebration 2025
মানুষদের হাতে হাতে কেক, চকলেট, গিফট আর সেগুলোই নিয়ে যাচ্ছেন নিজের মানুষদের জন্য। কেউ কেউ সেলফি তুলতে ব্যস্ত বন্ধুবান্ধবদের সাথে। এই উৎসবে রাস্তায় হাত ধরে ঘুরছে বহু প্রেমিক-প্রেমিকারা, হাতে ঝিলিমিলি বেলুন আর মাথায় নানারকম ডিজাইনের হেডব্যান্ড। অন্যদিকে ছোট্ট শিশুরা রঙিন টুপি পড়ে মুখে হাসি নিয়ে চলাফেরা করছে, আর বড়রা বন্ধু-বান্ধবের সঙ্গে গল্পের ঝলক ছড়াচ্ছেন।
সড়ক ধরে বাজছে উৎসবের সঙ্গীত, কখনও কখনও হালকা আতশবাজিতে ছড়াচ্ছে উল্লাস। শীতের হাওয়ায় একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে কলকাতাবাসী। খাবারের সুগন্ধ, চকলেটের মিষ্টি গন্ধ সবকিছু মিলিয়ে যেন উৎসবের এক অপূর্ব কেমিস্ট্রি তৈরি হয়েছে।
পার্কস্ট্রিট আজ শুধু খাওয়া-দাওয়া বা শপিংয়ের জায়গা নয়, এটি খুশির এক সমারোহ, যেখানে প্রত্যেকের চোখে আনন্দ, মুখে হাসি, মন ভরে স্মৃতি সবকিছুই প্রতিফলন হচ্ছে আজকের এই দিনটিতে প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাঁসি, প্রতিটি আলো সবকিছু মিলিয়ে আজকের পার্কস্ট্রিট এক অন্যরকম আদলে মেতে উঠেছে। শহর যেন সব বয়সী মানুষদের জন্য এক আনন্দময় স্বপ্নের জায়গা হয়ে উঠেছে। আজ এখানে আসা প্রতিটি মানুষ অনুভব করছে, এই বিশেষ দিনের আনন্দ কেবল মুহূর্তের জন্য নয়, বরং মনে চিরকাল রাখতে পারার মতো।
