Weather Update
Bengal Liberty: বড়দিনের রেকর্ড ভেঙে শীতলতম দিনের তকমা ছিনিয়ে নিল শুক্রবার। বড়দিনে ১৩ ডিগ্রিতে পারদ নামলেও শুক্রবার ১২ ডিগ্রিতে নামল পারদ। তার সাথে রাজ্যের নানা প্রান্তে উত্তুরে হাওয়ার দাপট হাড় কাঁপাতে শুরু করেছে। কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Weather Update) ।
কী বলছে হাওয়া অফিস (Weather Update)
রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রাতে তাপমাত্রার পারদ ১-২ ডিগ্রি নামলেও দিনে তাপমাত্রার বড় হেরফের হবে না। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই (Weather Update) ।
দক্ষিণের আবহাওয়া (Weather Update)
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং মেদিনীপুরে তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২- ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বর্ধমানে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণী ও সিউড়িতে ৯ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুর, আসানসোল, পানাগড়ে ১০.২ ডিগ্রি এবং বসিরহাট,মেদিনীপুর,উলুবেড়িয়া, বহরমপুরে ১১ ডিগ্রি সেলসিয়াসে পারদ নেমেছিল।
উত্তরের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিন দার্জিলিং- এ তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।আলিপুরদুয়ারে ৮ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং রায়গঞ্জে ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। কোচবিহারের পারদ নেমেছিল ১২.১ ডিগ্রি পর্যন্ত। ভোররাত ও সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকতে পারে। বিশেষ করে জাতীয় সড়কগুলিতে যাতায়াতের ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
