Flight Cancellation Update
Bengal liberty Desk, ২৮ ডিসেম্বর: হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে উত্তর ভারতে দ্রুত ঘন হচ্ছে কুয়াশা (Fog)। কুয়াশার দাপটে উত্তর ভারতের (North India) আকাশপথ কার্যত বিপর্যস্ত। আজ, রবিবার ভোর থেকে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা বিপজ্জনক মাত্রায় নেমে যাওয়ায় দিল্লির(Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport-IGI)-সহ একাধিক বিমানবন্দর কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বিমান পরিষেবায়, ফলে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু উড়ান (Flight Cancellation Update)।
ট্র্যাভেল অ্যাডভাইজরি জারি (Flight Cancellation Update)

পরিস্থিতি সামাল দিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ ট্র্যাভেল অ্যাডভাইজরি (Travel advisory) জারি করেছে। উড়ান দেরিতে চলার প্রবল সম্ভাবনার কথা জানিয়ে যাত্রীদের ঘর থেকে বেরোনোর আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট (Website) বা অ্যাপে (App) ফ্লাইট স্ট্যাটাস (Flight Status) যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিল (Flight Cancellation Update)
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর (Indigo) উড়ান সূচিতে। শনিবার ৫৭টি ফ্লাইট বাতিল করার পর রবিবারও দিল্লি, চণ্ডীগড়, আমেদাবাদ, অমৃতসর, জয়পুর, গয়া ও কলকাতা থেকে একাধিক উড়ান বাতিল করতে বাধ্য হয় সংস্থাটি।
এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের সতর্কবার্তা (Flight Cancellation Update)

এয়ার ইন্ডিয়া (Air India) তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চণ্ডীগড়, অমৃতসর, বারাণসী ও দিল্লির মতো শহরগুলিতে কুয়াশার কারণে উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে যাত্রীদের সহযোগিতায় গ্রাউন্ড স্টাফদের সর্বদা প্রস্তুত রাখা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে (Flight Cancellation Update)।
অন্যদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে স্পাইসজেট (SpiceJet) দিল্লি, জম্মু, অযোধ্যা, গোরক্ষপুর, দ্বারভাঙ্গা, পাটনা, গুয়াহাটি ও বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে। যাত্রীদের বারবার ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি (Flight Cancellation Update)।
বর্তমানে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশার কবলে (Flight Cancellation Update)। চণ্ডীগড় থেকে বারাণসী পর্যন্ত দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে রানওয়েতে বিমান ওঠানামা করা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিমান সংস্থাগুলি পরিষেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও কুয়াশা না কাটলে পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল (Flight Cancellation Update)।
