Narendra Modi-khaleda zia
Bengal Liberty: দীর্ঘ রোগভোগের পর অবশেষে থেমে গেল এক দীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন (BNP Chairperson) খালেদা জিয়ার (Khaleda Zia) প্রয়াণে শোকস্তব্ধ পড়শি দেশ(Bangladesh)। সেই শোকের আবহে সহমর্মিতার বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার সকালে ঢাকার হাসপাতালে (Evercare Hospital) খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় (Social media) আবেগঘন শোকবার্তা (Condolence Message) দেন তিনি।
প্রধানমন্ত্রী মোদি তাঁর বার্তায় লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকায় প্রয়াত হয়েছেন। এই খবরে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সর্বশক্তিমান তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’ শোকপ্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীর বার্তায় ধরা পড়েছে প্রতিবেশী দেশের প্রতি মানবিক সহানুভূতির স্পষ্ট ছাপ।
খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi)
২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) সাক্ষাৎ হয়েছিল। সেই সময়ের একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণও করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কেও তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
শোকবার্তার শেষেও ভবিষ্যতের দিকে তাকিয়ে এক নীরব আশাবাদের কথা তুলে ধরেন মোদি— ‘খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত-বাংলাদেশ সম্পর্ক। খালেদার আত্মা শান্তিতে ঘুমোক।’
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন খালেদা জিয়া। দু’দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। রাজনৈতিক জীবনে বিতর্ক, সংঘাত ও সংগ্রামের পাশাপাশি ক্ষমতার স্বাদও পেয়েছেন। সেই দীর্ঘ অধ্যায় শেষ হল মঙ্গলবার ভোরে ঢাকার হাসপাতালে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চলতি মাসের শুরুতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে অতীতের তিক্ততা ভুলে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে আগ্রহী বিএনপি। নয়াদিল্লির তরফেও সেই ইঙ্গিত একেবারে অস্বীকার করা যায় না। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার প্রয়াণে মোদির শোকবার্তা কেবল সৌজন্যমূলক বার্তাই নয়, বরং আবেগ, স্মৃতি ও কূটনীতির সংযোগে এক তাৎপর্যপূর্ণ ইশারা— এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।
