Suvendu Adhikari's meeting in Malda
Bengal liberty Desk, ৩১ ডিসেম্বর, কলকাতা: শর্তসাপেক্ষে মালদহের (Malda) চাঁচলে বিজেপির সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High court) অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী (Biswaroop Chowdhury) এই নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সভায় সর্বাধিক ৯ হাজার সমর্থক উপস্থিত থাকতে পারবেন এবং মাইক্রোফোনের সংখ্যা ৭০টির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তবে, বিরোধী শিবিরের দাবি গেরুয়া শিবিরের একাধিক সভাতেই শোনা যাচ্ছে প্রশাসনের না সূচক মন্তব্য (Suvendu Adhikari’s meeting in Malda)।
অনুমতি নিয়ে আইনি টানাপোড়েন (Suvendu Adhikari’s meeting in Malda)
আগামী ২ জানুয়ারি মালদহে সভা করার কথা আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে আইনশৃঙ্খলা ও ভিড় নিয়ন্ত্রণের প্রশ্নে পুলিশের অনুমতি না মেলায় বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতেই এদিন শর্তসাপেক্ষে সভার অনুমোদন দিল আদালত। পাশাপাশি ২ জানুয়ারি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সভাতেও অনুমতি দিয়েছে আদালত।

ভিড় নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যের আপত্তি
মামলাকারীর আইনজীবী আদালতে জানান, স্থানীয় এসডিপিও-র রিপোর্টে উল্লেখ রয়েছে—নতুন বছরের সময়ে এলাকায় স্বাভাবিকভাবেই ভিড় বেড়ে যায়। এই পরিস্থিতিতে বড় জমায়েত সামলানো কঠিন হতে পারে।
রাজ্যের পক্ষের আইনজীবী বিবেকানন্দ বসু জানান, পুলিশ ও এসডিও-র রিপোর্ট অনুযায়ী সভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এই যুক্তিতেই উপস্থিতির সংখ্যা কম রাখার অনুরোধ জানানো হয়েছিল।
বিজেপির পাল্টা যুক্তি
অন্যদিকে, বিজেপির আইনজীবী আদালতে যুক্তি দেন, এসডিপিও-র পক্ষে সভার অনুমতি দেওয়া বা নিষেধাজ্ঞা জারি করার আইনগত অধিকার নেই। তিনি শুধুমাত্র নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন, যা কোনও নির্দেশ হিসেবে বিবেচিত হতে পারে না বলেও দাবি করা হয়।
আদালতের পর্যবেক্ষণ
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার দিকটি গুরুত্ব দিয়ে দেখেন। সেই কারণেই সভার অনুমতি দিলেও ভিড়, শব্দব্যবস্থা ও সামগ্রিক ব্যবস্থাপনার উপর কড়া শর্ত আরোপ করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এই শর্তগুলি মেনেই সভার আয়োজন করতে হবে।
ফলে, রাজনৈতিক কর্মসূচির অনুমতি নিয়ে রাজ্য ও বিরোধী দলের টানাপোড়েনের মাঝেই স্পষ্ট বার্তা দিল কলকাতা হাইকোর্ট—গণতান্ত্রিক কর্মসূচি চলবে, তবে তা হতে হবে নির্দিষ্ট নিয়ম ও জনস্বার্থের সীমার মধ্যে।
বঙ্গে প্রধানমন্ত্রী
অপরদিকে ,এক মাসের মধ্যে নতুন বছরে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১৮ জানুয়ারি মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ বিজেপির তরফে আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন পেলেই সফরসূচি চূড়ান্ত হবে। জানা গিয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি মিলিয়ে রাজ্যে ২টো সভা করতে পারেন প্রধানমন্ত্রী। মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা হয়েছে। এখনও সফরসূচি চূড়ান্ত হয়নি।
