Fight the government, not the players” — IPL controversy comments
Bengal Liberty: আইপিএল (IPL) ঘিরে বাংলাদেশি ক্রিকেটার (Bangladeshi cricketer) সংক্রান্ত বিতর্কে এবার মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক টানাপোড়েন যেন কোনওভাবেই খেলাধুলা (sports) বা খেলোয়াড়দের (players) উপর প্রভাব না ফেলে।
তিনি বলেন, একজন ক্রিকেটার (cricketer) শুধুমাত্র নিজের পেশাগত দায়িত্ব পালন করেন। তাই কূটনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্তের (administrative decisions) দায় তাঁর উপর চাপানো যুক্তিসংগত নয়। এছাড়া তিনি আরও জানান, খেলাকে খেলাই হিসেবে দেখা উচিত, সেখানে ধর্ম বা রাজনীতির রং লাগানো ঠিক নয়।
ওমর আবদুল্লা (Omar Abdullah) ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও তুলে ধরেন। তাঁর বক্তব্য, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক বরাবরই স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ । অতীতে সীমান্ত-পারের মানুষদের কাছ থেকে কোনও শত্রুতামূলক আচরণ দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে (Bangladesh) আইপিএল সম্প্রচার (IPL broadcast) বন্ধ করা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) কিছু ম্যাচ স্থানান্তরের দাবিও উঠে এসেছে। ক্রিকেট মহলে আশঙ্কা, এই টানাপোড়েন আন্তর্জাতিক ক্রিকেটের (international cricket) পরিবেশে প্রভাব ফেলতে পারে।
একইসঙ্গে ওমর আবদুল্লা অভিযোগ করেন, খেলাধুলার (sports) মতো একটি সর্বজনীন মঞ্চকে রাজনৈতিক বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, মাঠে খেলোয়াড়দের পরিচয় একটাই — তারা খেলোয়াড়।
সব মিলিয়ে, এই বিতর্ক ফের প্রশ্ন তুলেছে,খেলাধুলা কি আদৌ রাজনীতির ময়দান হওয়া উচিত? নাকি মাঠের বাইরে সমস্যার সমাধান মাঠের বাইরে থাকাই শ্রেয়?
