(Mars human landing
Bengal Liberty: মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা নতুন নয়। বহু বছর ধরেই বিভিন্ন মহাকাশ সংস্থা লাল গ্রহে মানব অভিযানের রূপরেখা তৈরি করছে (Mars human landing)। তবে সেখানে পৌঁছনোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ঠিক কোন জায়গায় মানুষের অবতরণ সবচেয়ে নিরাপদ ও কার্যকর হবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে।
বর্তমানে মঙ্গলগ্রহে একাধিক রোভার কাজ করছে। তারা গ্রহটির ভৌগোলিক গঠন, আবহাওয়া, মাটি ও জলীয় উপাদান সম্পর্কে নিয়মিত তথ্য পাঠাচ্ছে পৃথিবীতে (Mars mission)। সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা ধীরে ধীরে মানুষের অভিযানের উপযোগী এলাকা খুঁজে বের করছেন।
বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Science Daily-তে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, মঙ্গলের একটি নির্দিষ্ট অঞ্চলকে মানুষের অবতরণের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করছেন গবেষকরা। এই অঞ্চলটির নাম অ্যামাজোনিস প্লেনিসিয়া (Amazonis Planitia)।
গবেষণায় জানা গিয়েছে, (Mars mission)
মঙ্গলের মধ্য অক্ষাংশে অবস্থিত এই বিস্তীর্ণ সমতল এলাকায় সূর্যালোকের প্রাপ্যতা তুলনামূলকভাবে বেশি। যা ভবিষ্যতের মানব মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সৌরশক্তির ওপর নির্ভর করেই সেখানে বিদ্যুৎ উৎপাদন ও দৈনন্দিন কার্যক্রম চালানো সম্ভব হবে।
এছাড়াও এই অঞ্চলের মাটির নিচে বরফের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। জল বা বরফের অস্তিত্ব মানেই ভবিষ্যতে সেখানে জীবনধারণের সম্ভাবনা নিয়ে গবেষণা আরও সহজ হবে। পাশাপাশি, নভশ্চরদের জন্য পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করাও তুলনামূলক সুবিধাজনক হতে পারে।
সব দিক বিচার করে বিজ্ঞানীদের মত, অ্যামাজোনিস প্লেনিসিয়া মঙ্গলগ্রহে (Mars mission) মানুষের অবতরণ এবং দীর্ঘমেয়াদি গবেষণার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গাগুলির মধ্যে অন্যতম। ভবিষ্যতে যখন মানুষকে মঙ্গলগ্রহে পাঠানো হবে, তখন এই অঞ্চলটিকে কেন্দ্র করেই ল্যান্ডিং মিশনের পরিকল্পনা করা হতে পারে।
মঙ্গলকে একদিন মানুষের বসবাসযোগ্য গ্রহে পরিণত করার স্বপ্নে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
