Chatna BDO office attack
SIR প্রক্রিয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। বাঁকুড়ার ছাতনা ব্লকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা লাঠি হাতে বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালান এবং প্রশাসনিক কাজে বাধা দেন।
BDO অফিস হামলার প্রসঙ্গ(SIR Form 7 West Bengal)
নির্ধারিত নিয়ম মেনেই বিডিও অফিসে SIR (SIR Form 7 West Bengal) সংক্রান্ত শুনানি চলছিল। সেই সময় আচমকা একদল তৃণমূল কর্মী অফিস চত্বরে ঢুকে চিৎকার, হুমকি এবং ভাঙচুর শুরু করে। লাঠিসোঁটা হাতে উপস্থিত হয়ে তাঁরা আধিকারিকদের ভয় দেখান বলেও অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সরকারি কর্মীদের মধ্যে।

এমন উত্তপ্ত পরিস্তিতির নেপথ্যে কারণ –
ভোটার তালিকা সংশোধনের নামে ভুয়ো ভোটার ইস্যু সামনে আসতেই শাসকদল পরিকল্পিতভাবে প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যাহত করছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, এটি গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত এবং নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ।
ঘটনার পরিপেক্ষিতে প্রশ্ন উঠেছে – SIR (SIR Form 7 West Bengal) প্রক্রিয়া কি রাজ্যে শান্তিপূর্ণভাবে চলতে পারবে? নাকি একের পর এক রাজনৈতিক হস্তক্ষেপে নির্বাচন সংক্রান্ত কাজ আরও বিপর্যস্ত হবে? ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে জনগণ।
