SIR News
SIR News

চার ভাই জানতেন, নোটিসে ছয়! (SIR Hearing Banshberia) এসআইআর শুনানিতে ভোটার যাচাই

Bengal Liberty, Kolkata:

হুগলির বাঁশবেড়িয়ায় এসআইআর (SIR) শুনানিকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বলেন, “প্রমাণ করতে এসেছি আমি বাবার ছেলে।” পাশাপাশি তিনি বলেন কথাটা শুনে হাসি এবং হতভম্ব দুটোই হচ্ছেন তিনি। ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ার সপ্তগ্রামে (Banshberia, Saptagram)। কিন্তু এই ঘটনার কারণ কী?

SIR Hearing Banshberia
SIR Hearing Banshberia

হুগলির বাঁশবেড়িয়ার (SIR Hearing Banshberia)সপ্তগ্রাম পঞ্চায়েতের ৮৭ নম্বর বুথের ভোটার দিলশাদ আনসারি। তাঁর নাম ভোটার তালিকায় ছিল, বাবার নামও নথিভুক্ত। এসআইআরের গণনাপত্র যথাযথভাবে পূরণ করেছিলেন তিনি। তবু শুনানির নোটিস এসেছে। কারণ হিসেবে দেখানো হয়েছে—তাঁর বাবার সন্তানের সংখ্যা নিয়ে নথিভুক্ত তথ্যে অসামঞ্জস্যতা আছে। দিলশাদের কথায়, “আমি তো জানতাম আমরা চার ভাই। নোটিস পেয়ে জানলাম, নাকি ছয় ভাই!” তিনি শুনানির ডাক পাওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ” আমাদের চার ভাই বাদে আরও দু’জন আমাদের বাবাকে তাঁদের বাবা বলে দাবি করেছেন।’’

Electoral Roll Verification West Bengal
Electoral Roll Verification West Bengal

প্রশাসনিক সূত্রের খবর, ভোটার তালিকায় একাধিক জায়গায় একই অভিভাবকের নাম থাকলে যাচাই প্রক্রিয়া বাধ্যতামূলক। এতে কারও ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং ভবিষ্যতে ভুয়ো ভোটার ঢুকে পড়ার সম্ভাবনা রুখতেই এই পদক্ষেপ। দিলশাদ নিজেও স্বীকার করেছেন, তলবের কারণ পড়ে তাঁর হাসি পেলেও তিনি শুনানিতে হাজির হয়েছেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে।

Father Name Duplication Voter List
Father Name Duplication Voter List

শনিবার বাঁশবেড়িয়ার শুনানিকেন্দ্রে বহু বাসিন্দাকেই শুনানিতে ডাকা হয়। দিলশাদের দাবি, তাঁর বুথের প্রায় ৮০ শতাংশ ভোটার নোটিস পেয়েছেন। তবে প্রশাসনের ব্যাখ্যা—যে সব বুথে তথ্যগত অসঙ্গতি বা ডুপ্লিকেশনের আশঙ্কা বেশি, সেখানে যাচাইও তুলনামূলকভাবে বেশি হওয়াটা স্বাভাবিক। এই প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ‘ভুয়ো’ বলা হচ্ছে না, বরং আগাম সতর্কতা জারি করা হচ্ছে।

বঙ্গের বিরোধী দলের দাবি, ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল—ডুপ্লিকেট নাম, ভুল তথ্য, এমনকি অবৈধ অন্তর্ভুক্তিরও। এসআইআর সেই পুরনো সমস্যারই সমাধানের চেষ্টা। কিছুটা ভোগান্তি থাকলেও, দীর্ঘমেয়াদে এতে লাভবান হবে গণতন্ত্রই।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury