Supreme court on SIR
Bengal Lliberty Desk, ১৯ জানুয়ারি, দিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (SIR) তথ্যগত অসঙ্গতির (logical discrepancies) তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (Election commission), নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি শুনানির সময় কারও কাছ থেকে নথি জমা নেওয়া হলে, তার স্বীকৃতি হিসেবে রসিদ (Acknowledgement) দেওয়াও বাধ্যতামূলক বলে স্পষ্ট করা হয়েছে শীর্ষ আদালতের রায়ে (Supreme Court SIR order)।
আজ, সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি (Supreme Court SIR order) হয়। সেখানেই জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission) স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের রায় (Supreme Court SIR order)-
BLA-2 দের শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ (Supreme Court SIR order)
SIR শুনানি চলাকালীন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বুথ স্তরের এজেন্টদের (Booth level agents) উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court SIR order)। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, এই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিনিধিদের (BLA-2) দের অংশগ্রহণে কোনও বাধা থাকবে না (Supreme Court SIR order)।
আলাদা করে একটি কাউন্টার চালু করতে হবে (Supreme Court SIR order)
প্রধান বিচারপতির বেঞ্চ (Supreme Court SIR order) নির্দেশ দিয়েছে, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত দফতর (Gram Panchayat Office), ব্লক প্রশাসনিক কার্যালয় (Block Administrative Office) এবং ওয়ার্ড অফিসে (Ward Office) ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত তালিকা প্রকাশ্যে টাঙাতে হবে। একই সঙ্গে প্রতিটি ব্লক অফিসে আলাদা করে একটি কাউন্টার (Counter) চালু করতে হবে, যেখানে সাধারণ মানুষ নথি জমা দিতে পারবেন এবং তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন (Supreme Court SIR order)।
ভোটারদের রসিদ দেওয়ার নির্দেশ (Supreme Court SIR order)
আদালতের নির্দেশ (Supreme Court SIR order) অনুযায়ী, এই সব দফতরে শুনানির সময় (Hearing time) ভোটারদের কাছ থেকে কোনও নথি গ্রহণ করা হলে তার জন্য আলাদা রসিদ দিতে হবে ভোটারকে (Supreme Court SIR order)। নথির প্রাপ্তি স্বীকার করতে হবে লিখিত ভাবে। পাশাপাশি গোটা প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকারকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court SIR order)।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে মান্যতা (Supreme Court SIR order)
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও (Supreme Court SIR order) SIR এর নথি হিসেবে গণ্য করতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ (Supreme Court SIR order)
এছাড়াও শীর্ষ আদালত জানিয়েছে, SIR প্রক্রিয়া নির্বিঘ্নে চালাতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ (Supreme Court SIR order) করতে হবে। ওই কর্মীরা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে বসে ভোটারদের বক্তব্য শুনবেন। প্রত্যেক জেলার জেলাশাসককে এই নির্দেশ কঠোর ভাবে মানতে হবে (Supreme Court SIR order)।
প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন ভোটার (Supreme Court SIR order)
আদালত আরও জানিয়েছে, কোনও ভোটার চাইলে সরাসরি হাজির না হয়ে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন (Supreme Court SIR order)। সেই প্রতিনিধি হতে পারেন যে কোনও দলের বিএলএ, পরিবারের সদস্য অথবা অন্য কেউ, যাঁকে ভোটার অনুমতি দিয়েছেন (Supreme Court SIR order)। তবে প্রতিনিধির কাছে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপ-সহ অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক বলে স্পষ্ট করেছে আদালত (Supreme Court SIR order)।
কমিশন সূত্রে আগে জানানো হয়েছিল (Supreme Court SIR order), তথ্যগত অসঙ্গতির কারণে প্রায় ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে। পরে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৯৪ লক্ষে। এই তালিকা ধরেই সংশ্লিষ্ট ভোটারদের শুনানির নোটিস (Supreme Court SIR order) পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র তালিকা (Supreme Court SIR order) প্রকাশের দাবি জানান। তৃণমূলের তরফে SIR প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা (Supreme Court SIR order) দায়ের করা হয়। সেই মামলাতেই এদিন নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court SIR order)।
তৃণমূলের জয় (Supreme Court SIR order)?
এপ্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) উত্তর ২৪ পরগনার বারাসতের রণ সংকল্প সভাতে সুপ্রিম কোর্টের এই রায় (Supreme Court SIR order) প্রসঙ্গে বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত তৃণমূলের দাবিকে মান্যতা দিয়েছে। তৃণমূলের দাবি ছিল ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকা (Supreme Court SIR order) প্রকাশ করা হোক। কিন্তু সেই দাবি মানতে চায়নি নির্বাচন কমিশন (Supreme Court SIR order)। অবশেষে সুপ্রিম কোর্ট তাঁদের দাবিকে মান্যতা দেওয়ার জন্য তিনি অত্যন্ত আনন্দিত (Supreme Court SIR order)।’

