West Bengal voter list
West Bengal voter list

West Bengal voter list : ভোটার তালিকায় বড়সড় কাটছাঁট, রাজ্যে বাদ ৯০ লক্ষের বেশি নাম, জেলাভিত্তিক চিত্রেও স্পষ্ট ফারাক

Bengal Liberty, ৭ এপ্রিল :

বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করে সোমবার গভীর রাতেই চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (West Bengal voter list)। একইসঙ্গে প্রথম দফার ভোটার তালিকাও ফ্রিজ হয়ে গিয়েছে। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকা চূড়ান্ত হওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম, যার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুর্শিদাবাদ জেলায়। তথ্য অনুযায়ী, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার ছিলেন বিবেচনাধীন তালিকায়। তাঁদের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছিল। ফলে সব মিলিয়ে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫(West Bengal voter list)।

West Bengal voter list
West Bengal voter list

১ কোটির বেশি নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী (West Bengal voter list)

এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বারংবার জানিয়েছিলেন, প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত রিপোর্টে দেখা যাচ্ছে, বাদ পড়া ভোটারের সংখ্যা কোটির গণ্ডি পেরোয়নি। যে ১১টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া হয়েছে, তার মধ্যে বাদ পড়া ভোটারের নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। এই তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্যে ২ কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

 

West Bengal voter list
West Bengal voter list

নিষ্পত্তি শেষ হলেও পরিসংখ্যানে রইল ধোঁয়াশা (West Bengal voter list)

চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। গতকাল রাতেই এই সমস্ত নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। পরিসংখ্যান বলছে, এই ৬০ লক্ষের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে, আর নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন। এর আগে চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর আরও ২৭ লক্ষের বেশি নাম বাদ পড়ায় মোট বাদ যাওয়া নামের সংখ্যা ৯০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। তবে সব নামের নিষ্পত্তি হলেও কমিশনের তরফে প্রকাশ করা পরিসংখ্যান মাত্র ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনকে ঘিরেই সীমাবদ্ধ। বাকি অংশে ই-সাক্ষর না হওয়ায় পূর্ণাঙ্গ তথ্য সামনে আসেনি, ফলে বাদ পড়া ভোটারের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

 

West Bengal voter list
West Bengal voter list

কোন জেলায় কত নাম বাদ পড়ল এক নজরে (West Bengal voter list)

ভোটার তালিকা সংশোধনের পর জেলাভিত্তিক পরিসংখ্যানে স্পষ্ট পার্থক্য চোখে পড়ছে। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে, সংখ্যাটা ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে প্রায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ২ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মালদহ জেলায়। অন্যদিকে, কোচবিহার, উত্তর দিনাজপুর, হাওড়া ও হুগলিতে এক লক্ষের বেশি নাম বাদ পড়েছে। সবচেয়ে কম নাম বাদ গিয়েছে ঝাড়গ্রামে। কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে, দক্ষিণ কলকাতায় ২৮ হাজার ৪৬৮ জনের নাম বাদ পড়েছে, যেখানে উত্তর কলকাতায় তুলনামূলক বেশি-৩৯ হাজার ১৬৪ জনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।

আরও পড়ুন :

Basirhat protest : SIR বিতর্কে উত্তপ্ত ধান্যকুড়িয়া, ব্যস্ত টাকি রোড অবরোধ করে চলে বিক্ষোভ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury