WB ASHA Workers Swasthya Bhavan Protest
Bengal Lliberty Desk, ২১ জানুয়ারি, কলকাতা: ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা করা এবং সরকারি কর্মীর স্বীকৃতি-সহ একাধিক দাবিতে বুধের সকালে উত্তাল হয়ে উঠল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা। আজ, বুধবার একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন’। যা ঘিরে এদিন সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গত ২৩শে ডিসেম্বর থেকে শুরু হওয়া লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
আশাকর্মীদের মূল দাবি (WB ASHA Workers Swasthya Bhavan Protest)-
পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন (WB ASHA Workers Swasthya Bhavan Protest)-এর নেতৃত্বে এই আন্দোলনে মূলত আট দফা দাবি পেশ করা হয়। প্রধান দাবিগুলি হলো:
- মাসিক সাম্মানিক ভাতা বর্তমান ৫,২৫০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ১৫,০০০ টাকা করা।
- আশা কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া, বর্তমানে তাঁদের স্বেচ্ছাসেবক হিসেবে গণ্য করা হয়।
- মাতৃত্বকালীন ছুটির (Maternity leave) সুবিধা প্রদান।
- কাজে থাকাকালীন মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং জীবন বিমার সুবিধা।
- ডিজিটাল ডেটা এন্ট্রি কাজের জন্য মোবাইল ফোনের খরচ বহন এবং বকেয়া ভাতা দ্রুত মিটিয়ে দেওয়া
আন্দোলনের চিত্র (WB ASHA Workers Swasthya Bhavan Protest)-

মাসিক ভাতা বৃদ্ধি থেকে শুরু করে একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন রাজ্যের আশাকর্মীদের একাংশ (WB ASHA Workers Swasthya Bhavan Protest)। আজ, বুধবার স্বাস্থ্য ভবনে গিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তাঁদের ডেপুটেশন (WB ASHA Workers Swasthya Bhavan Protest) দেওয়ার কথা। সে কারণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসছিলেন আশাকর্মীরা। অভিযানের দিন আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে মিছিল করে এগোতে চাইলে পুলিশ তাঁদের ব্যারিকেড (WB ASHA Workers Swasthya Bhavan Protest) দিয়ে আটকে দেয়। এই সময় পুলিশের সঙ্গে কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি হয় এবং আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন (WB ASHA Workers Swasthya Bhavan Protest)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্বাস্থ্য ভবনের মূল গেটে তালা লাগিয়ে দেয়, যার ফলে কর্মীরা গেটের সামনেই ধর্নায় (WB ASHA Workers Swasthya Bhavan Protest) বসে পড়েন। অনেক জায়গায় কলকাতামুখী আশা কর্মীদের পুলিশ বাস থেকে নামিয়ে দেয় বা স্টেশনে আটকে দেয় বলেও অভিযোগ উঠেছে (WB ASHA Workers Swasthya Bhavan Protest)।

এ দিন সকাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকে কলকাতায় আসার পরিকল্পনা ছিল আশাকর্মীদের (WB ASHA Workers Swasthya Bhavan Protest)। কিন্তু বাঁকুড়া, মেদিনীপুর, দুর্গাপুর, উত্তরবঙ্গের একাধিক জায়গায় আশাকর্মীদের অভিযোগ, কলকাতায় যেতে তাঁদের বিভিন্ন ভাবে বাধা দেওয়া হয় (WB ASHA Workers Swasthya Bhavan Protest)। বাস মালিকদের প্রভাবিত করার অভিযোগও তুলেছেন তাঁরা। পুলিশি বাধার অভিযোগও উঠেছে। অপরদিকে, এই ঘটনার জেরে বিভিন্ন জায়গায় ব্যাহত হয় যান চলাচল। ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা (WB ASHA Workers Swasthya Bhavan Protest)।
আন্দোলনকারীরা জানিয়েছেন (WB ASHA Workers Swasthya Bhavan Protest), জনস্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হওয়া সত্ত্বেও তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন হয় না। গর্ভবতী মায়েদের খোঁজ রাখা, টিকাকরণ, সমীক্ষার কাজ-সহ বহু জরুরি পরিষেবা তাঁরা দিয়ে থাকেন (WB ASHA Workers Swasthya Bhavan Protest)। এই পরিস্থিতিতে বর্তমান সামান্য সাম্মানিক ভাতা দিয়ে সংসার চালানো কঠিন, তাই দাবি পূরণ না হলে আন্দোলন চলবে এবং প্রয়োজনে আগামী বিধানসভা নির্বাচন বয়কটের হুমকিও দেওয়া হয়েছে (WB ASHA Workers Swasthya Bhavan Protest)।
