(Behala Sakherbazar violence)
(Behala Sakherbazar violence)

বেহালা সখের বাজারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ, সভামঞ্চে আগুন; (Behala Sakherbazar violence) ডায়মন্ড হারবার রোড অবরুদ্ধ

Bengal Liberty, কলকাতা: দক্ষিণ কলকাতার বেহালা সখের বাজারে(Behala Sakherbazar violence) রবিবার রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। বিজেপি নেতা বিপ্লব দেবের সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিজেপির সভামঞ্চে(Behala Sakherbazar violence) আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার রোডে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

Behala Sakherbazar violence
Behala Sakherbazar violence

কী নিয়ে শুরু বচসা (Behala Sakherbazar violence)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহালা সখের বাজারে বিজেপি নেতা বিপ্লব দেবের(Behala Sakherbazar violence) সভাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের নেতৃত্বে প্রতি বছরের মতো এ বছরও একটি অল বেঙ্গল ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। সভা শুরুর আগেই এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

Behala Sakherbazar violence
Behala Sakherbazar violence

তৃণমূলের অভিযোগ (Behala Sakherbazar violence)

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির (Behala Sakherbazar violence) সভাস্থল থেকে প্রায় ২০–২৫ জন কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাঠে ঢুকে ভাঙচুর চালায়। টুর্নামেন্টের ব্যানার ও সাজসজ্জা ক্ষতিগ্রস্ত(Behala Sakherbazar violence) করা হয় বলে দাবি তৃণমূলের।

(Behala Sakherbazar violence)
(Behala Sakherbazar violence)

সভামঞ্চে আগুন, ভাঙচুর (Behala Sakherbazar violence)

এই ঘটনার পর তৃণমূল সমর্থকরা পাল্টা বিজেপির সভাস্থলে গিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। চেয়ার, টেবিল-সহ একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়(Behala Sakherbazar violence)।

(Behala Sakherbazar violence)
(Behala Sakherbazar violence)

পুলিশ ও দমকলের হস্তক্ষেপ (Behala Sakherbazar violence)

প্রথমদিকে ঘটনাস্থলে পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় পরিস্থিতি সামাল দিতে সমস্যা হয় বলে জানা গিয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

(Behala Sakherbazar violence)
(Behala Sakherbazar violence)

এলাকা থমথমে, তদন্ত শুরু (Behala Sakherbazar violence)

ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোড(Behala Sakherbazar violence) দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। এলাকায় এখনও টানটান উত্তেজনা রয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে গ্রেফতারের খবর মেলেনি।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ও বিধানসভা নির্বাচনের আবহে দক্ষিণ কলকাতায়(Behala Sakherbazar violence) এই সংঘর্ষ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury