Nitin Nabin Visits West Bengal
Bengal Liberty, Kolkata:
বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin Visits West Bengal) দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে (West Bengal) পৌঁছলেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলায় তাঁর সফর। মঙ্গলবার রাজ্যে পা রাখতেই তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য নেতৃত্ব, বিধায়ক, সাংসদ এবং অসংখ্য দলীয় কর্মী।

দুদিনের কর্মসূচিতে নিতিন নবীন(Nitin Nabin Visits West Bengal)
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও মজবুত করা এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগই এই সফরের মূল উদ্দেশ্য। সূচি অনুযায়ী, ২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গে থাকবেন নিতিন নবীন এবং এই দু’দিনে একাধিক গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সর্বভারতীয় সভাপতি হিসেবে নিতিন নবীনের এই প্রথম বাংলা সফর রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরে বিজেপির ‘কমল মেলা’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর রাতেই দুর্গাপুরে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন নিতিন নবীন। বুধবার দুর্গাপুর ও রানিগঞ্জে ধারাবাহিকভাবে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বিহারের মন্ত্রী নীতীন নবীন (Nitin Nabin)। মাত্র ৪৫ বছর বয়সে দলের সর্বোচ্চ সাংগঠনিক পদে পৌঁছে নীতীন নবীন এখন বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি (BJP Youngest President Nitin Nabin)। ২০ জানুয়ারি থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

