Anandapur Fire Incident Protest
Anandapur Fire Incident Protest

আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রতিবাদ মিছিলে ‘না’ পুলিশের, (Anandapur Fire Incident Protest) জনবহুল এলাকা ও জরুরি পরিষেবার যুক্তি দেখালো নরেন্দ্রপুর থানা

Bengal Liberty, ২৮ জানুয়ারি, কলকাতা:

গত রবিবার গভীর রাতে আনন্দপুরের নাজিরাবাদ এলাকার মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের(Anandapur Fire Incident Protest) ঘটনা ঘটে। এবার তারই প্রতিবাদে আগামীকাল, বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু নরেন্দ্রপুর থানার তরফে সেই এই মিছিলের অনুমতি মেলেনি। জননিরাপত্তা, জরুরি পরিষেবা সচল রাখা এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Anandapur Fire Incident Protest
Anandapur Fire Incident Protest

অনুমতি না দেওয়ার প্রধান কারণ(Anandapur Fire Incident Protest)-

নরেন্দ্রপুর থানার ইনস্পেক্টর-ইন-চার্জ শুভাশিস লস্করকে ইমেলের মাধ্যমে জানিয়েছেন যে, প্রস্তাবিত মিছিলের রুট ও বিক্ষোভের স্থান অত্যন্ত সংবেদনশীল এবং জনবহুল এলাকা। এর পেছনে একাধিক কারণ দেখানো হয়েছে।
হাসপাতাল ও অ্যাম্বুলেন্স চলাচল- মিছিলের রাস্তার উপর বেশ কয়েকটি বড় হাসপাতাল থাকায় সেখানে সারাক্ষণ অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা প্রদানকারী যান চলাচল করে। যেকোনও বড় জমায়েত বা মিছিলের জেরে এই জরুরি পরিষেবাগুলি বাধাপ্রাপ্ত হতে পারে যা জনসাধারণের নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনতে পারে।

Anandapur Fire Incident Protest
Anandapur Fire Incident Protest

স্কুল ও সাধারণ যান চলাচল- এছাড়াও, ওই এলাকায় অনেকগুলি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দিনের বেলায় প্রস্তাবিত মিছিলের ফলে সাধারণ যান চলাচল ব্যাহত হতে পারে, একইসঙ্গে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতে সমস্যা সৃষ্টি হতে পারে।
অন্যতম কারণ হিসেবে এও বলা হয়েছে যেহেতু আনন্দপুরের অগ্নিকাণ্ডস্থলে এখনও উদ্ধারকার্য এবং জরুরি পরিষেবা সচল রাখার কাজ চলছে। এই পরিস্থিতিতে সেখানে কোনও বড় মাপের মিছিল বা বিক্ষোভ হলে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটতে পারে।
এই সমস্ত কারণ বিবেচনা করে এবং জনস্বার্থের কথা ভেবে এই মিছিল ও বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে।

Anandapur Fire Incident Protest
Anandapur Fire Incident Protest

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury