Anandapur warehouse fire
Bengal Liberty , কলকাতা – আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তিনদিনের মাথায় গ্রেফতার করা হল গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে(Gangadhar Das arrested)। বুধবার তাঁকে বারুইপুর জেলা আদালতে তোলা হয়েছে। বর্তমানে ধৃতকে(Gangadhar Das arrested) আদালতের লকআপে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানির আনুষ্ঠানিক প্রক্রিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানার পুলিশ গঙ্গাধর দাসকে (Gangadhar Das arrested) গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, অগ্নিদগ্ধ দুটি গোডাউনের মালিক(Gangadhar Das arrested) তিনি নিজেই। এর মধ্যে একটি গোডাউন ভাড়ায় দেওয়া হয়েছিল ‘ওয়াও মোমো’ সংস্থাকে।

ফায়ার লাইসেন্স ছাড়াই চলত গোডাউন (Gangadhar Das arrested)
তদন্তকারীদের দাবি, দুটি গোডাউনেই কোনও বৈধ ফায়ার সার্ভিস অ্যাক্ট বা অগ্নিনির্বাপণ সংক্রান্ত অনুমোদন ছিল না। জলাজমি ভরাট করে বেআইনিভাবে এই গোডাউনগুলি চালানো হচ্ছিল এবং কোনও বৈধ লাইসেন্সও ছিল না বলে অভিযোগ। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই নিরাপত্তাহীনতার কারণেই আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়।

দায় এড়ানোর চেষ্টা অভিযুক্তের (Gangadhar Das arrested)
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারের আগে গঙ্গাধর দাস(Gangadhar Das arrested) প্রথমে নিজের দায় স্বীকার করতে চাননি। তাঁর দাবি ছিল, আগুন মূলত মোমোর গোডাউন থেকেই লেগেছিল(Gangadhar Das arrested)। তবে তদন্তে দেখা যাচ্ছে, গোডাউনগুলির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাই ছিল চরমভাবে ত্রুটিপূর্ণ।
পুরনো মামলার ইতিহাস (Gangadhar Das arrested)
গঙ্গাধর দাসের(Gangadhar Das arrested) বিরুদ্ধে অতীতেও অভিযোগ রয়েছে। ২০২২ সালে জলাজমি ভরাট সংক্রান্ত একটি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। সেই সময় আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন তিনি। এবার ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় তদন্তকারীরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন।

নার্সিং হোমে ভর্তি, তবু আদালতে পেশ (Gangadhar Das arrested)
ঘটনার পর পরিবারের তরফে তাঁকে একটি নার্সিং হোমে ভর্তি করানো হয়। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সত্ত্বেও বুধবার তাঁকে আদালতে হাজির করা হয়েছে।
আনন্দপুর অগ্নিকাণ্ডে একের পর এক মৃত্যুর ঘটনায় যখন প্রশাসনিক গাফিলতি ও বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে, তখন গোডাউন মালিকের(Gangadhar Das arrested) গ্রেফতার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছে প্রশাসনের একাংশ। এখন আদালতের শুনানিতে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর সকলের।
