Barrackpore Biriyani Owner News
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
আমরা প্রায় প্রত্যেকেই জানি ব্যারাকপুর মানেই বিরিয়ানি(Barrackpore Biriyani Owner News) এবং এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাদ ও খ্যাতি। কিন্তু এবার সেই বিরিয়ানির সুখ্যাতিকে ছাপিয়ে আলোচনায় উঠে এল এক নামী বিরিয়ানি ব্যবসায়ীর পারিবারিক বিবাদ। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের এক জনপ্রিয় বিরিয়ানি ব্র্যান্ডের মালিক অনির্বাণ দাসকে (Anirban Das Barrackpore Biriyani ) ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি, যা শেষ পর্যন্ত পৌঁছেছে থানা ও আদালতে।( Barrackpore biriyani )

কী নিয়ে শুরু বিতর্ক?(Barrackpore Biriyani Owner News)
ঘটনার সূত্রপাত অনির্বাণ দাসের করা একটি অভিযোগকে কেন্দ্র করে। তাঁর দাবি, স্ত্রী শ্রমনা দাস পরিবারের সোনা ও মূল্যবান জিনিস নিয়ে তাঁদেরই গাড়িচালক সমীর সেনের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিলেন। অভিযোগ অনুযায়ী, প্রথমে দিঘা ও পুরী ঘুরে পরে মুম্বই যাওয়ার ছক কষা হয়েছিল।
অনির্বাণের বক্তব্য, গোপন সূত্রে খবর পেয়ে তিনি বিমানবন্দরে যাওয়ার আগেই দু’জনকে আটকাতে সক্ষম হন। এরপর এয়ারপোর্ট থানার পুলিশ চালক সমীর সেনকে আটক করে এবং পরে মোহনপুর( Mohanpur police station)থানার পুলিশের হাতে তুলে দেয়। (domestic violence allegation)
স্ত্রীর পাল্টা অভিযোগ(Barrackpore Biriyani Owner News)
স্বামীর অভিযোগের পাল্টা জবাবে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রমনা দাস। তাঁর দাবি, বিয়ের পর টানা ১৭ বছর ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। শ্রমনার কথায়, অত্যাচার এতটাই বেড়েছিল যে তিনি আর ওই সংসারে থাকতে চাননি।
সোনা চুরির অভিযোগও সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি। শ্রমনার দাবি, তাঁর কাছে থাকা সোনা তাঁর বাবার দেওয়া এবং তার বৈধ বিলও রয়েছে। চালকের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব স্বামীরই।

থানার সামনে প্রকাশ্য মারধর(Barrackpore Biriyani Owner News)
ঘটনায় নতুন মোড় আসে আজ সকালে। মোহনপুর থানার সামনে পুলিশের সামনেই স্ত্রী শ্রমনাকে মারধর করার অভিযোগ ওঠে অনির্বাণ দাসের বিরুদ্ধে। প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও চড় মারার অভিযোগ উঠেছে এরপরই নিজের নিরাপত্তার কথা জানিয়ে শ্রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী অনির্বাণের বিরূদ্ধে।
পুলিশি পদক্ষেপ ও গ্রেফতার(Barrackpore Biriyani Owner News)
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় অনির্বাণ দাসকে। পাশাপাশি, চুরির অভিযোগে গ্রেফতার করা হয় গাড়িচালক সমীর সেনকেও। পরে দু’জনকেই ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়ে বলে জানা গিয়েছে। (Barrackpore court)
তদন্ত শুরু, নজর আদালতের দিকে
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে পারিবারিক বিবাদের আড়ালে অন্য কোনও অপরাধমূলক দিক রয়েছে কি না, তা খুঁজে দেখছেন তদন্তকারীরা। (police investigation)
ব্যারাকপুরের যে এলাকায় একসময় বিরিয়ানির স্বাদ নিয়েই আলোচনা হত, সেখানে এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে এই বিতর্কিত পারিবারিক কাহিনি। শেষ পর্যন্ত আদালতের রায়ে কোন সত্য সামনে আসে, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

