West Bengal DA
Bengal Liberty Desk, ৫ ফেব্রুয়ারি, কলকাতা: মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলায় আজ, বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট (Mamata Banerjee on SC DA Verdict)। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মামলায় পূর্বের রায়ই বহাল রাখে (Mamata Banerjee on SC DA Verdict)। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ-বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে (Mamata Banerjee on SC DA Verdict)। বাজেট প্রস্তাব পেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে ডিএ নিয়ে মুখ খুললেন (Mamata Banerjee on SC DA Verdict)।
DA নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য (Mamata Banerjee on SC DA Verdict)-

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্য সরকার এখনও রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পায়নি (Mamata Banerjee on SC DA Verdict)। মমতা বলেন, “রায়ের কপি না দেখে আমরা কোনও মন্তব্য করতে চাই না। আগে সেটা ভালো করে স্টাডি করতে হবে (Mamata Banerjee on SC DA Verdict)।” মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে, সেখানে প্রাক্তন বিচারপতিরা রয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই (Mamata Banerjee on SC DA Verdict)। পাশাপাশি রাজ্য সরকারও মুখ্যসচিবের নেতৃত্বে আলাদা একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on SC DA Verdict)।
পেনশন প্রসঙ্গ টেনে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মমতা (Mamata Banerjee on SC DA Verdict)
DA বিতর্কের প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের বিষয়টিও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on SC DA Verdict)। তাঁর দাবি, দেশের বহু রাজ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন পান না (Mamata Banerjee on SC DA Verdict)। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “পশ্চিমবঙ্গে যা সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা অন্য অনেক রাজ্যে নেই। আমি চাইলে পেনশন বন্ধ করে অনেক টাকা বাঁচাতে পারতাম। কিন্তু যাঁরা পেনশনের উপর নির্ভরশীল, তাঁদের কী হবে (Mamata Banerjee on SC DA Verdict)?”
মুখ্যমন্ত্রীর কথায়, সুপ্রিম কোর্ট এই বিষয়ে রাজ্যকে মে মাস পর্যন্ত সময় দিয়েছে (Mamata Banerjee on SC DA Verdict)। তার মধ্যেই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে রাজ্য কীভাবে এগোবে, তা চূড়ান্ত করা হবে। “ওরা যেভাবে বলবে, সেভাবেই আমরা চলব,” বলেন জানান মমতা (Mamata Banerjee on SC DA Verdict)।
DA প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের সামগ্রিক সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on SC DA Verdict)। তাঁর দাবি, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ অনেক রাজ্যের থেকে এগিয়ে (Mamata Banerjee on SC DA Verdict)। “আমি সকলের কথা ভাবি বলেই রাজ্যে এত সামাজিক প্রকল্প রয়েছে,”-এই মন্তব্যের মাধ্যমে ফের নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on SC DA Verdict)।


