Babri yatra
Bengal Liberty: Kolkata
বেলডাঙায় বাবরি মসজিদের নির্মাণ শুরু, ১২০০ কণ্ঠে কোরান পাঠ, হাজির হুমায়ুন কবীর(1200 voices joined to recite The Quran)

দীর্ঘ প্রতীক্ষা, টালবাহানার অবসান। নানা বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বুধবার মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga, Murshidabad) শুরু হতে চলেছে বাবরি মসজিদের (Babri Mosque) নির্মাণ কাজ। কাজ শুরুর আগে সকাল থেকেই এলাকায় সাজ সাজ রব। এদিন ১২০০ কণ্ঠে কোরান (The Quran) পাঠের মাধ্যমে সূচনা হয়েছে কর্মসূচির(1200 voices joined to recite The Quran)। সাত সকালে বেলডাঙায় হাজির হয়ে যান তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির (Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। উপস্থিত হয়েই তিনি একদিকে যেমন বাবরি মসজিদের নির্মাণকাজের রূপরেখা তুলে ধরেন, তেমনই অন্যদিকে ব্যক্তিগত ও রাজনৈতিক চক্রান্তের অভিযোগে সরব হন।
বিস্তারিত দেখুন এই লিঙ্কে ক্লিক করে। Link: https://t.co/AzYlitOYvf#bengalliberty @AITCofficial @BJP4India @MamataOfficial @SuvenduWB pic.twitter.com/5etccDbAgL
— Bengal Liberty (@bengalliberty1) February 11, 2026
বেলডাঙায় বাবরি মসজিদ
৬ ডিসেম্বর প্রথমবার বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সে সময় তিনি দাবি করেন, মসজিদ তৈরির জন্য প্রয়োজনীয় জমিও প্রস্তুত রয়েছে(1200 voices joined to recite The Quran)। এই ঘোষণার পর থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। তবে সাসপেনশনেও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি হুমায়ুন।

বুধবার থেকেই শুরু হচ্ছে হুমায়ুন কবীরের বাবরি মসজিদের নির্মাণ পর্ব। রেজিনগরে আয়োজন করা হয়েছে ১২০০ কণ্ঠে কোরান পাঠ(1200 voices joined to recite The Quran)। পাশাপাশি এ দিনই শুরু হচ্ছে ‘বাবরি যাত্রা’। নদিয়ার পলাশি থেকে যাত্রা শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে এই কর্মসূচি। হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে।
কর্মসূচির ফাঁকেই বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের
এ দিনের কর্মসূচির ফাঁকেই বিস্ফোরক অভিযোগ করেন হুমায়ুন। তাঁর দাবি, তাঁর মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত করা হচ্ছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে(1200 voices joined to recite The Quran)। বিষয়টি তিনি কোনওভাবেই মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। হুমায়ুনের ঘোষণা, আগামী ১৪ ফেব্রুয়ারি বহরমপুরে এসপি অফিস ঘেরাও করা হবে। ওই কর্মসূচিতে এক লক্ষ মানুষের জমায়েতের ডাক দিয়েছেন তিনি।



