BNP leader dies in Khulna
Bengal Liberty, Kolkata:
বিক্ষিপ্ত অশান্তির ঘটনা (BNP leader dies in Khulna)
বাংলাদেশে বৃহস্পতিবার শুরু হওয়া সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ প্রথমার্ধে মোটের উপর শান্তিপূর্ণ থাকলেও, বেলা গড়াতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করে (BNP leader dies in Khulna)। ভোটকেন্দ্রে ধস্তাধস্তি, বোমা বিস্ফোরণ এবং সংঘর্ষের অভিযোগের মধ্যেই খুলনায় প্রাণ হারালেন এক বিএনপি নেতা।

খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তি, মৃত্যু বিএনপি নেতার (BNP leader dies in Khulna)
বাংলাদেশের খুলনায় একটি ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময় মৃত্যু হয় বিএনপি নেতা মহিবুজ্জামান কচির (৬০)। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গেলে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ (BNP leader dies in Khulna)। বিএনপির দাবি, ওই সময় জামাতের লোকেরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তাঁর মাথায় গুরুতর চোট লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জামাত।
ভোটের হার নিয়ে দ্বন্দ্ব (BNP leader dies in Khulna)
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সকালের দিকে মোটের উপর নির্বিঘ্নেই ভোট চলছিল। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২৭৮৯টি ভোটকেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোট পড়ে (BNP leader dies in Khulna)। যদিও আওয়ামী লীগের এক নেতার দাবি, সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৪.৯৬ শতাংশ। এক ঘণ্টার ব্যবধানে ভোটদানের হার এতটা বেড়ে যাওয়াকে ‘অস্বাভাবিক’ বলেও দাবি করেন তিনি। কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টো পর্যন্ত ৩৬০৩১টি ভোটকেন্দ্রে ভোটের হার বেড়ে দাঁড়ায় ৪৭.৯১ শতাংশে।

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ,বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তি (BNP leader dies in Khulna)
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ সামনে আসে। গোপালগঞ্জে এক ভোটকেন্দ্রের অদূরে ককটেল বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। ওই বিস্ফোরণে শিশু-সহ তিন জন জখম হন। ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা উপপরিদর্শক জানান, সকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল। পরে এক দল দুষ্কৃতী ভোটকেন্দ্র লাগোয়া খালের ওপার থেকে ককটেল ছোড়ে। এতে আনসার বাহিনীর দুই সদস্য এবং এক ভোটারের সঙ্গে আসা শিশু আহত হয়।
মহা ঈদের সাথে Bangladesh Election – কে তুলনা করলেন Muhammad Yunus | Bangladesh News | Bengal Liberty#mdyunus #bangladeshelection #bangladeshelection2026 #eidcelebration #bengalliberty pic.twitter.com/ldXNDAXO6I
— Bengal Liberty (@bengalliberty1) February 12, 2026
সূত্রের খবর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়াই অর্থাৎ শেখ হাসিনার জন্মস্থানে ভোট শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি তুলনামূলক ভাবে কম। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ এলাকায় এক ভোটকেন্দ্রের বাইরে দুই গোষ্ঠীর মারামারির অভিযোগ উঠেছে। রাজশাহীতেও বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে।
