Hindu Youth Murdered in Bangladesh
Bengal Liberty, Kolkata:
আজ, বৃহস্পতিবার বাংলাদেশে নতুন সরকার বেছে নেওয়ার পর্ব। চলছে নির্বাচন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। তারই মধ্যে যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ ঘনীভূত হচ্ছে আতঙ্ক (Hindu Youth Murdered in Bangladesh)। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এলাকার একটি চা বাগান থেকে উদ্ধার হয় এক যুবকের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত দেহ। নিহতের নাম রতন শুভ কর, বয়স ২৮ বছর।

মৃত্যুর নৃশংসতা
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের শরীরের বিভিন্ন অংশে একাধিক গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয় (Hindu Youth Murdered in Bangladesh)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কমলগঞ্জ থানার পুলিশ। থানার ওসি আব্দুল আউয়াল জানান, দেহটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
ভোটের আগে বাংলাদেশে অশান্তির আবহ
বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল ৭টা থেকে বাংলাদেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতে শুরু করে। বুধবার থেকেই কোথাও ভোটকেন্দ্রের কাছে বোমাবাজি, কোথাও রাজনীতিকদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে (Hindu Youth Murdered in Bangladesh)।
সবার অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বড় দাবি শুভেন্দুর@SuvenduWB @BJP4India @BJP4Bengal @MamataOfficial #BJP #TMC #lakshmibhantar pic.twitter.com/c0Fbkxq0Ss
— Bengal Liberty (@bengalliberty1) February 11, 2026
কুপিয়ে জখম করার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই নির্বাচনের ঠিক আগেই মৌলভীবাজারে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচন-কেন্দ্রিক হিংসার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

একের পর এক হত্যার অভিযোগ
উল্লেখ্য, গত ডিসেম্বরে বাংলাদেশি তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে দেশে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। সেই অশান্তির আবহেই খুন হন ময়মনসিংহের যুবক দীপুচন্দ্র দাস (Hindu Youth Murdered in Bangladesh) । খুনের পর তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে। নির্বাচনের মুখে দীপুর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে নিহতের পরিবারের দাবি, ক্ষতিপূরণ নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।
