Baduria Murder Case
Baduria Murder Case

Baduria Murder Case 2026: দেহ টুকরো করে খালের জলে ফেলল বিএলও, ধৃত দুই- এইআরও সেজে খুন বাদুড়িয়ায়

Bengal Liberty:

এইআরও সেজে বাদুড়িয়ার যুবককে খুন(Baduria Murder Case) । দেহ টুকরো টুকরো করে প্যাকেটে করে ফেলে দেওয়া হয় খালে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। এ ঘটনায় গ্রেফতার বাদুরিয়ার পাপিলা ২২ নম্বর বুথের বিএলও রিজওয়ান হাসান ওরফে মন্টু।

Baduria Murder Case
Baduria Murder Case

 

কিন্তু ঠিক কী হয়েছিল?(Baduria Murder Case)

পুলিশ সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারির রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না নাসির আলীকে। ওই যুবকের বাড়ি বাদুড়িয়াতে। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় নাসিরের মোবাইলে ফোন আসে। এক ব্যক্তি নিজেকে এইআরও পরিচয় দিয়ে এসআইআর সংক্রান্ত বিষয় কিছু নথি নিয়ে ডেকে পাঠায়। ফোন আসা মাত্রই নাসির বেরিয়ে যান। এরপর থেকেই নাসিরের খোঁজ পাচ্ছিল না পরিবার। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর অবশেষে নাসিরের পরিবার বাদুরিয়া থানার পুলিশের দ্বারস্থ হয়।

Baduria Murder Case
Baduria Murder Case

 

শুরু হয় খোঁজ। (Baduria Murder Case)

ওই এলাকার একটি খালের পাশ থেকে মেলে নাসিরের জুতো ও বাইক। সন্দেহ হয় পুলিশের। ফোনের নম্বর দেখে তদন্ত করে পুলিশ প্রথমে আটক করে রিজওয়ান হাসান সহ সাগর গাইন নামে আরও একজনকে। পরে কথায় অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করা হয় দুজনকেই। আদালতে পেশ করা হলে ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ধৃতদের জেরা করেই পুলিশ আসল তথ্য খুঁজে পায়। ধৃতরা জেরায় জানায়, খুন করে নাসিরের দেহকে টুকরো টুকরো করা হয়েছে। এরপর তিনটি পৃথক প্যাকেটে ভরে ফেলে দেওয়া হয়েছে খালের জলে।

 

এই তথ্য পাওয়ার পর পুলিশ মাঠে নামে। খালের জলে নেমে উদ্ধার করা হয় নাসিরের টুকরো টুকরো দেহ। কিন্তু এখনও পর্যন্ত অধরা নাসিরের মাথা। বাদুরিয়ার একাধিক জায়গায় এই মুহূর্তে নাসিরের বাকি দেহাংশ খুঁজছে পুলিশ।

তবে কী কারণে এই নৃশংস খুন? তাহলে কী নাসিরের সঙ্গে রিজওয়ান ও সাগরের পুরনো কোনও শত্রুতা ছিল? তা এই মুহূর্তে তদন্ত করছে বাদুড়িয়া থানার পুলিশ।

আরও পড়ুন:

চাঁদপুরে আওয়ামী লীগের অফিসে আগুন, (Awami League Office Fire) প্রশ্নের মুখে বাংলাদেশ প্রশাসন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury