West Bengal education crisis
West Bengal education crisis

West Bengal education crisis: বাংলার শিক্ষার বাস্তবতা সামনে আনলেন ধর্মেন্দ্র প্রধান, চাপে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার?

১০,০০০ কোটি টাকা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের (West Bengal education crisis)

Bengal Liberty, Kolkata: বাংলার শিক্ষা ব্যবস্থা এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার শহরে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি অভিযোগ করেন, জাতীয় শিক্ষানীতি চালু না করায় বাংলার শিক্ষা খাতে প্রায় ১০,০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে রাজ্য।

West Bengal education crisis
West Bengal education crisis

কী অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী? (West Bengal education crisis)

শিক্ষা খাতে কেন্দ্রীয় তহবিল ও জাতীয় শিক্ষানীতি ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেন, দেশের শিক্ষকশূন্য স্কুলের বড় অংশ রয়েছে এই পশ্চিমবঙ্গ-এ। তিনি বলেন “দেশের মধ‍্যে সবচেয়ে বেশি শিক্ষকশূন‍্য স্কুল রয়েছে বাংলায়। দেশের ৭০ শতাংশ স্কুলে ইন্টারনেট রয়েছে আর বাংলায় মাত্র ১৬ শতাংশ স্কুলে ইন্টারনেট আছে। বাংলায় স্কুলশিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। ক্ষমতায় এলে যে কোনও ব্যবস্থা করবই” তাঁর কথায়, প্রায় ৪ হাজার স্কুলে শিক্ষক নেই।” পাশাপাশি তিনি জানান, যেখানে দেশের প্রায় ৭০ শতাংশ স্কুলে ইন্টারনেট রয়েছে, সেখানে বাংলায় মাত্র ১৬ শতাংশ স্কুলে এই সুবিধা আছে।

তিনি আরও অভিযোগ করেন, স্কুলে AI শিক্ষা চালু করার ক্ষেত্রেও রাজ্য সরকার আগ্রহ দেখাচ্ছে না। যোগ্য শিক্ষকেরা রাস্তায় বসে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন: দেশের নিরাপত্তা ও সেনা শক্তি বৃদ্ধিতে বড় উদ্যোগ সফল কেন্দ্রের, (PM Narendra Modi-ELF) উত্তর-পূর্বের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে মোদি

রাজ্য সরকারকে সরাসরি নিশানা (West Bengal education crisis)

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, জাতীয় শিক্ষানীতি চালু করলে সমগ্র শিক্ষা মিশনের অধীনে অতিরিক্ত কেন্দ্রীয় অর্থ পেত বাংলা। তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে সেই সুযোগ গ্রহণ করেননি।

বিশ্ববিদ্যালয় নিয়েও অভিযোগ
তিনি আরও বলেন, কেন্দ্র থেকে বরাদ্দ থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর জন্য নির্দিষ্ট কিছু তহবিল রাজ্য সরকার গ্রহণ করেনি।

West Bengal education crisis
West Bengal education crisis

বিশ্ববিদ্যালয় নিয়েও অভিযোগ (West Bengal education crisis)

তিনি আরও বলেন, কেন্দ্র থেকে বরাদ্দ থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর জন্য নির্দিষ্ট কিছু তহবিল রাজ্য সরকার গ্রহণ করেনি।

রাজনৈতিক বার্তা স্পষ্ট (West Bengal education crisis)

ধর্মেন্দ্র প্রধান জানান, বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের সমস্যা সমাধান থেকে শুরু করে ডিজিটাল শিক্ষা অবকাঠামো উন্নত করা হবে এমনটাই জানান ধর্মেন্দ্র প্রধান।

শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন নয়, তবে এই মন্তব্য ঘিরে এবার তা প্রকাশ্যে আরও তীব্র হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury