Amit Shah at ISKCON
Bengal Liberty:
‘ইসকন(Amit Shah at ISKCON) ভারতের পাশাপাশি গোটা বিশ্বে বড় প্রভাব ফেলেছে। সনাতন সংস্কৃতিকে মাথায় রেখে এই মুহূর্তে ইসকনের ভূমিকা গুরুত্বপূর্ণ।’ বুধবার মায়াপুরে বক্তব্য রাখতে গিয়ে এমন-ই মতামত পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মায়াপুরে অমিত শাহ(Amit Shah at ISKCON)
এদিন অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যজ্ঞের মাধ্যমে অ-ব্রাহ্মণদের ব্রাহ্মণ করার প্রক্রিয়া শুরু করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে ইসকনকে গোটা বিশ্বে দেখছে। এটা কেবলমাত্র প্রভুপাদের কর্মফল। আজ গোটা বিশ্বে ইসকনের সনাতন ধারা ছড়িয়ে পড়ছে।’
.
গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মহান আচার্য, শুদ্ধ ভক্তির প্রবক্তা, শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাবধারার বিশ্ববিস্তারকারী শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর-এর ১৫২তম শুভ জন্মজয়ন্তীতে মায়াপুর ইসকন-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় শ্রী অমিত শাহ জী আজ উপস্থিত হয়েছিলেন। ইসকন মন্দির… pic.twitter.com/mJDUIgwBAb
— Suvendu Adhikari (@SuvenduWB) February 18, 2026

Honoured to welcome the Hon’ble Union Home Minister; Shri Amit Shah Ji, at the Netaji Subhash Chandra Bose International Airport in Kolkata today.
We then departed together via helicopter to Krishnanagar in Nadia district for the scheduled events at Mayapur, including a visit to… pic.twitter.com/CkoIU8f2qW— Suvendu Adhikari (@SuvenduWB) February 18, 2026
গীতা আন্দোলন প্রসঙ্গে অমিত শাহর বক্তব্য(Amit Shah at ISKCON)
‘আমি বিজেপি নেতা হিসেবে দেশের নানা রাজ্যে গিয়েছি। দেশে অনেক ভাষা আছে। আমি দেশের প্রায় সমস্ত ভাষাতে গীতা উপহার পেয়েছি। বলতেই হচ্ছে, সব ইসকনের গীতা। গোটা দেশে এবং বিশ্বে গীতা আন্দোলনকে বৃদ্ধি করেছে ইসকন।’
আরও পড়ুন:
Suvendu Adhikari Post on Amit Shah: অমিত শাহ-র বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক বার্তা, এক্স পোস্টে বঙ্গ সফরের ভিডিও শেয়ার করলেন শুভেন্দু অধিকারী
