HAM Radio Gangasagar
Bengal liberty desk :
মধ্যপ্রদেশের সিংরোহলি জেলা থেকে পুণ্যস্নান করতে গঙ্গাসাগর(HAM Radio Gangasagar) মেলায় এসেছিলেন দুই ভাই— রামপিয়ারি ও সোহাগলাল। মেলা চত্বরে ভিড়ের চাপে ফেরার পথে একে অপরের থেকে আলাদা হয়ে যান তারা। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাদের হদিস না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

এক মাসের দীর্ঘ অপেক্ষা HAM Radio Gangasagar
মেলা ফুরিয়ে গেলেও সাগর তটেই মাসখানেক অপেক্ষা করতে হয় এই দুই ভাইকে। প্রশাসনের সহায়তায় অবশেষে তাদের তথ্য এসে পৌঁছায় ‘ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব’ বা হ্যাম রেডিওর সদস্যদের কাছে। হ্যাম রেডিওর সদস্যরা তৎপরতার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং শেষমেশ মধ্যপ্রদেশে তাদের পরিবারের সন্ধান পান।
প্রশাসন ও হ্যাম রেডিওর সাফল্য HAM Radio Gangasagar
হ্যাম রেডিওর সদস্যদের নিপুণ প্রচেষ্টায় দুই ভাইয়ের পরিচয় নিশ্চিত হওয়ার পর বাড়ির লোকজনের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়। প্রায় এক মাস পর হারানো দুই ভাইকে ফিরে পেয়ে পরিবারের মধ্যে এখন খুশির হাওয়া। খুব শীঘ্রই তারা মধ্যপ্রদেশের বারাদার গ্রামের বাড়িতে ফিরে যাবেন।
