Municipal Corporation road approval
Bengal Liberty, ১৯ ফেব্রুয়ারী :
আগামী মাসেই বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা। তার আগেই ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টায় শাসক শিবির(Municipal Corporation road approval)। কলকাতা পুরসভার নতুন নির্দেশ অনুযায়ী ২৮টি রাস্তা নতুন করে মেরামতির অনুমোদন দেওয়া হয়েছে। পুরসভার কর্তৃপক্ষের দাবি, “এরকম কিছুই নয়, আগে থেকেই পরিকল্পনা ছিল। কোনো কারণে করা হয়ে ওঠেনি, এখন করা হচ্ছে।”
তবে বিজেপি ও অন্যান্য দলগুলি তা মানতে নারাজ। তাদের মতে, ভোটের আগে এই ছবি নতুন কিছু নয়; শাসক দল আবারো পুরনো পন্থাই অবলম্বন করছে।

জনতার ক্ষোভ Municipal Corporation road approval
রাস্তার বেহাল দশা নতুন কিছু নয়। প্রত্যেকবার ভোটের আগে রাস্তা সারাইয়ের কাজ হয়, আবার সেই রাস্তা খারাপও হয়ে যায়। প্রতি বর্ষায় একই ছবি চোখে পড়ে, যা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বড় পাইপলাইন পাতার কারণেও রাস্তার প্রচণ্ড ক্ষতি হয়েছে, অথচ সে বিষয়ে সরকার নীরব। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন আপামর জনতা। কবে এই চিত্র বদলাবে, এখন সেটাই দেখার।
কোন কোন রাস্তা সারাই হচ্ছে (Municipal Corporation road approval)
ওয়ার্ড নম্বর ৭, ১০, ১১ ও ১৩-এ পাইপলাইন পাতার কারণে রাস্তার অনেকখানি ক্ষতি হয়েছে। বাঘাযতীন, টালিগঞ্জ, যাদবপুর ও কসবা এলাকার অনেক রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত ধীরগতিতে কাজ এগোচ্ছে। এতে সাধারণ মানুষের খুব সমস্যা হচ্ছে।
খারাপ রাস্তার কারণে মাঝেমধ্যেই বাস ও অটো বিকল (breakdown) হয়ে যাচ্ছে। সমস্যায় ভুগছেন অফিসযাত্রীরা। তাঁদের প্রশ্ন, ভোটের ডঙ্কা বাজলেই কেন কাজ শুরু হয়? বছরের বাকি সময় কেন সরকার শুধু ‘খেলা আর মেলা’য় জোর দেয়?
