Rajinikanth Kamal Haasan new movie
Bengal Liberty, Kolkata :
আবার বক্স অফিসে জ্বলবে আগুন, সেই পুরোনো উন্মাদনা আবার ফিরে আসবে (Rajinikanth Kamal Haasan new movie)। দীর্ঘ ৪৭ বছর পর এক সিনেমায় দক্ষিণের দুই সুপারস্টার–মেগাস্টার, উলাগনায়াগান কমল হাসান আর সুপারস্টার রাজীনীকান্ত একসাথে সিলভার স্ক্রিনে নিজেদের ম্যাজিক দেখাতে আসছেন। অসম্ভব এই কাণ্ডটি সম্ভব করলেন ‘জেলার’ ফিল্ম সিরিজের পরিচালক নেলসন দিলীপকুমার(Rajinikanth Kamal Haasan new movie)

ভিন্টেজ পোস্টারে দুজনকেই লাগছে একদম চমৎকার ও বেমিশাল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রাবিচাঁদর যার একের পর এক সুর ও গান নতুন প্রজন্মের কাছে সংগীতের ধারা বদলে দিয়েছে। বেশিরভাগ সিনেমাতেই অনিরুদ্ধর সঙ্গীত সেই ছবির ডিস্কোর্সকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। খুব শিগগিরই সিনেমার মুক্তির তারিখ জানানো হবে। একটা বিষয় স্পষ্ট—ফ্যানরা মুখিয়ে আছে কমল–রজনীর জুটিকে আবার বড় পর্দায় দেখার জন্য।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কালকি 2898 AD-এর জন্য পুরস্কার নিতে দেখা যায় উলাগনায়াগানকে। তখনই প্রশ্ন করা হলে তিনি জানান, “আমাদের আগে বিস্কুট দেওয়া হতো পারিশ্রমিক ভাগাভাগি হওয়ার কারণে। আর সেই কারণেই একসাথে কাজ করা হয়নি। কিন্তু কোনোদিনই আমাদের মধ্যে কোনো হিংসা ছিল না।” দুজনকে সবসময় একে অপরকে সমানভাবে সম্মান করতে দেখা গেছে।
ইতিহাসের রঙ্গমঞ্চে দুই হেভিওয়েট Kamal – Rajni Reunion
ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, কমল–রজনী(Rajinikanth Kamal Haasan new movie) বেশ কয়েকটি সিনেমায় একসাথে কাজ করেছেন। যেমন পরিচালক K. Balachander-এর সিনেমা Apoorva Raagangal, তারপরে Moondru Mudichu। সেই সময় কমল নায়কের চরিত্রে অভিনয় করতেন, আর রজনী সবে মাত্র সিনেমার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। এছাড়াও একাধিক ছবিতে কমল নায়ক এবং রজনীকে খলনায়ক বা পার্শ্বচরিত্রে দেখা গেছে।
ধীরে ধীরে সময় পেরিয়েছে, আর রজনী কমলকে ছুঁয়ে ফেলেছেন জনপ্রিয়তায়। দক্ষিণের এই দুই নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুজন দুজনের থেকে কতটা আলাদা, তাঁদের সিনেমার ধরণ দেখলেই বোঝা যায়—একদিকে উলাগনায়াগান কমল হাসান, নরম, ভদ্র, শহুরে দর্শকদের প্রিয়; অন্যদিকে স্টাইল, অ্যাকশন, মাস মুভির রাজা রাজনীকান্ত। একদিকে সাবলীল অভিনয়, অন্যদিকে ফুল-অন ডায়ালগবাজি। এতটা পার্থক্য অন্য কোনো অভিনেতাদের মধ্যে আছে কি না বলা কঠিন।
ফ্যানরা চাইবে, দুই সুপারস্টার আবার বক্স অফিস কাঁপিয়ে দিক এবং নতুন কীর্তিমান স্থাপন করুক। এবার দেখার, কোন কোন রেকর্ড অটুট থাকে আর কার রেকর্ড ভেঙে যায়।

