Chiranjeeb Bhattacharya removed
Bengal Liberty Desk:
উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ দিনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরানো হল চিরঞ্জীব ভট্টাচার্যকে। তাঁর পরিবর্তে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেতে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার। শুক্রবার উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরই এই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

পরীক্ষার পরেই সিদ্ধান্ত, ২ মার্চ দায়িত্ব নেবেন পার্থ কর্মকারChiranjeev Bhattacharya removed
সূত্রের খবর, আগামী ২ মার্চ সোমবার থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন পার্থ কর্মকার। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পদে কর্মরত। দায়িত্ব গ্রহণের পর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের সময় সংসদের শীর্ষ পদে থাকবেন তিনিই। পাশাপাশি নতুন সেমেস্টার ভিত্তিক পরীক্ষাব্যবস্থাকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনাও এখন থেকেই শুরু করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত নভেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। সেই সময় তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদেও ছিলেন। পরে তাঁর কার্যকালের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছিল। তবে চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন তিনি মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেই দায়িত্ব পালন করবেন।
