NIA Investigation Beldanga
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি, কলকাতা: বেলডাঙার সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় NIA তদন্ত ঠেকাতে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। তদন্ত স্থগিতের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালতের এই নির্দেশে স্পষ্ট, আপাতত বেলডাঙা মামলায় NIA-এর তদন্ত প্রক্রিয়া থামানোর কোনও কারণ দেখছে না আদালত। এই রায়ের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে (NIA Investigation Beldanga)।”
হাইকোর্টের স্পষ্ট বার্তা- নথি ছাড়া তদন্তের অগ্রগতি সম্ভব নয় (NIA Investigation Beldanga)

গত বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যের আবেদনের ভিত্তিতে NIA স্পেশাল কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার মতো পরিস্থিতি নেই। এর আগে NIA স্পেশাল কোর্ট মুর্শিদাবাদ জেলা পুলিশকে বেলডাঙা ঘটনার এফআইআর, কেস ডায়েরি সহ সমস্ত নথি NIA-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই NIA-কে তদন্তের প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু তদন্ত সংক্রান্ত নথিই যদি NIA না পায়, তাহলে সেই রিপোর্ট আদালতে কীভাবে দাখিল করা সম্ভব, এই যুক্তিতেই নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে হাইকোর্ট। পাশাপাশি, আগামী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে NIA-কে।
অন্যদিকে, বেলডাঙা অশান্তি মামলায় NIA স্পেশাল কোর্টে সাত অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি বাকি ২৪ জনকে জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হয়। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক মোট ৩১ জন অভিযুক্তকেই এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ, শুক্রবার ফের তাঁদের আদালতে তোলা হবে।
আরও পড়ুন (NIA Investigation Beldanga)-
বেলডাঙা অশান্তি ও NIA তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থানকে স্বাগত শুভেন্দুর, (Suvendu on Beldanga Incident) কী বললেন?
Suvendu Adhikari security issue: বিক্ষোভে জুতো নিক্ষেপের অভিযোগের পর নিরাপত্তার প্রশ্নে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীর এক্স পোস্ট (NIA Investigation Beldanga)

The State Government’s persistent efforts to stall the NIA investigation pertaining to the Beldanga communal violence has nosedived once again. After their failure before the Hon’ble Supreme Court of India to get the investigation stayed, they made a fresh attempt before the… pic.twitter.com/4CoP4d0zgp
— Suvendu Adhikari (@SuvenduWB) February 27, 2026
এই রায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, বেলডাঙার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় NIA তদন্ত থামাতে রাজ্য সরকারের প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, “এই রায়কে আমি স্বাগত জানাই। আশা করি, এর ফলে মুর্শিদাবাদ ও আশপাশের এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা কমবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে (NIA Investigation Beldanga)।”

