Rahul Sinha Rajya Sabha Nomination
Bengal Liberty Desk, ৫ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের লড়াইয়ে গেরুয়া শিবিরের তুরুপের তাস হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বরিষ্ঠ নেতা রাহুল সিনহা। আজ, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অনাড়ম্বর অথচ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নিজের মনোনয়ন পত্র দাখিল করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতাকে উচ্চকক্ষে পাঠিয়ে সংসদীয় রাজনীতিতে বিজেপি তাদের অবস্থান আরও মজবুত করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল (Rahul Sinha Rajya Sabha Nomination)।
মণীষীদের শ্রদ্ধাজ্ঞাপন ও মনোনয়ন পেশ (Rahul Sinha Rajya Sabha Nomination)

এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বিধানসভা চত্বরে এক বিশেষ মর্যাদাপূর্ণ কর্মসূচি পালন করেন রাহুল সিনহা। তিনি বিজেপির পথপ্রদর্শক তথা আধুনিক পশ্চিমবঙ্গের জনক ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে দুই মহান মণীষীকে শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁর নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা করেন। দলের বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে এরপর তিনি তাঁর মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Rahul Sinha Rajya Sabha Nomination)।
বিজেপি শিবিরের আত্মবিশ্বাস ও অগ্রিম শুভেচ্ছা (Rahul Sinha Rajya Sabha Nomination)

রাহুল সিনহার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মতো একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ নেতৃত্ব রাজ্যসভায় পশ্চিমবঙ্গের হয়ে সওয়াল করলে রাজ্য প্রভূত উপকৃত হবে। রাহুল সিনহার মনোনয়ন পেশের পর নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লেখেন, দলের নেতৃত্ব ও কর্মীরা তাঁর জয়ের ব্যাপারে ‘১০০ শতাংশ নিশ্চিত’। এদিন বিধানসভা চত্বরে উপস্থিত কর্মীরা তাঁকে ঘিরে জয়ধ্বনি দেন এবং আগাম শুভেচ্ছা জানান।
প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন। আজ বিধানসভায় বিজেপির পথপ্রদর্শক তথা পশ্চিমবঙ্গের জনক প্রাতঃস্মরণীয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ… pic.twitter.com/XGKWgSxct5
— Suvendu Adhikari (@SuvenduWB) March 5, 2026
আরও পড়ুন (Rahul Sinha Rajya Sabha Nomination)-
রাজ্যসভা নির্বাচনে বিজেপির বড় চাল(Rahul Sinha at Rajya Sabha): বাংলার ‘আদি’ নেতাতেই ভরসা, দিল্লিতে গুরুত্ব বাড়ছে নিতিনের
Suvendu Targets Mamata at Bhowanipore: ‘সেকুলারিজম নিপাত যাক’, মমতার খাসতালুক ভবানীপুরে শুভেন্দুর ‘গেরুয়া’ দোল
বিজেপি শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাহুল সিনহার এই লড়াই কেবল একটি আসনের জন্য নয়, বরং বাংলার মানুষের অধিকার ছিনিয়ে আনার লড়াই। এখন কেবল সময়ের অপেক্ষা, জয় সুনিশ্চিত করেই তিনি দিল্লি পাড়ি দেবেন।
