Suvendu Targets Mamata at Bhowanipore
Bengal Liberty Desk, ৩ মার্চ, কলকাতা: প্রতি বছর নন্দীগ্রামের মাটিতে দোল উৎসব পালন করলেও, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার চেনা ছবি বদলে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার সকালে খাস মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে পৌঁছে দোল উৎসবে শামিল হলেন বিরোধী দলনেতা। এদিন তাঁর পরনে ছিল খাঁটি গেরুয়া পোশাক এবং হাতে ছিল গোপালের বিগ্রহ (Suvendu Targets Mamata at Bhowanipore)।
জনসংযোগ ও রাজনৈতিক বার্তা (Suvendu Targets Mamata at Bhowanipore)-

এদিন সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন শুভেন্দু। ভবানীপুরের হাজরার রাধামাধব জীউ মন্দিরে পুজো দেওয়ার পর মিছিলে পা মেলান তিনি। মিছিল চলাকালীন তাঁকে খোল-করতাল নিয়ে কীর্তন গাইতে এবং ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগান দিতে দেখা যায়। এখান থেকেই তিনি আক্রমণাত্মক সুরে বলেন, “নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনাই করব।”
ভবানীপুর নিয়ে নয়া রণকৌশল (Suvendu Targets Mamata at Bhowanipore)-
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দোলের সকালে ভবানীপুরকে বেছে নেওয়া শুভেন্দুর এক সুপরিকল্পিত কৌশল। ইতিমধ্যেই তিনি এই কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ তৈরি করেছেন এবং নিয়মিত এলাকা পরিদর্শন করছেন। ভোটার তালিকা থেকে বহু নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি এর আগে দাবি করেছিলেন যে, “ভবানীপুরে মমতাকে জেতানোর মতো আর ভোটার নেই।” এদিন তাঁর এই কর্মসূচি সেই লড়াইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন (Suvendu Targets Mamata at Bhowanipore)-
Suvendu Adhikari Dol Purnima: দোলের রঙে ভক্তির জোয়ার ভবানীপুরে, শোভাযাত্রায় সামিল শুভেন্দু অধিকারী
Suvendu Threat Against Shahjahan: শাহজাহানকে জেলে পচানোর হুঙ্কার শুভেন্দুর
পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের (Suvendu Targets Mamata at Bhowanipore)-

শুভেন্দুর এই সক্রিয়তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া বার্তা দিয়েছেন। গতকাল, সোমবার দোলযাত্রা ও হোলির মিলন উৎসব অনুষ্ঠানে শামিল হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এক ভোটে হলেও আমি ভবানীপুর থেকেই জিতব।”
