India Vs Newzealand ICC T20 Worldcup Final
Bengal Liberty, কলকাতা :
আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে চলতি টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামবে দুই কঠিন প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই চলতি প্রতিযোগিতায় অনেক রকম তালবাহানা ও ওঠা-পড়ার মধ্য দিয়ে গেছে। সব কিছু কাটিয়ে আজ দুই দলই ফাইনালে প্রবেশ করেছে। আসুন দেখে নেওয়া যাক ভারত ও নিউজিল্যান্ড কোন কোন ধাপ টপকে শেষ পর্যায়ে প্রবেশ করেছে।
রোড টু ফাইনাল টিম ইন্ডিয়া India Vs Newzealand ICC T20 Worldcup Final
চলতি টি২০ বিশ্বকাপের শুরু থেকেই হট ফেভারিট ছিল গম্ভীর বাহিনী। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জেতার পর থেকেই ভারত কোনো টি২০ সিরিজ হারেনি। সেই ধারাই বজায় রেখে ভারত খেলতে নেমেছিল গ্রুপ-এ তে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়া তেমন কোনো বড় দল ছিল না। কিন্তু ছোট ওভারের ফরম্যাটে যে কোনো দলই খেলা ঘুরিয়ে দিতে পারে।
প্রথম ম্যাচেই ইউএসএ-র বিরুদ্ধে ব্যাকফুটে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই দিন সূর্যকুমার যাদব না থাকলে প্রথম ম্যাচেই বড় অঘটন ঘটে যেতে পারত। পরের ম্যাচগুলোতে যেমন নামিবিয়া, পাকিস্তান ও কমলা বাহিনী নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেলেও প্রশ্ন ছিলই।
সমর্থকদের দাবি ছিল ভারত নিজের সর্বশক্তি দিয়ে খেলছে না। তার মধ্যে অভিষেক শর্মার ফর্মে না থাকা বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এরপর সুপার এইটস স্টেজে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার দিয়ে শুরু। তারপর জিম্বাবোয়ে এবং হাই ভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ইডেন গার্ডেন্সে হারিয়ে সেমির রাস্তা ফাঁকা করে ফেলে ভারত।
এরপর আগমন হয় সঞ্জু “দ্য সেভিয়র”-এর। সেমিফাইনালে সামনে ছিল ইংল্যান্ড। আরেকটি দুর্দান্ত ম্যাচ জিতে ফাইনালের রাস্তা পুরোপুরি পাকা করে ফেলে মেন ইন ব্লুরা। দুই ম্যাচেই অনবদ্য সঞ্জু, সঙ্গে অক্ষর, বুমরাহ, দুবে এবং হার্দিকের পারফরম্যান্সের উপর ভর করেই ভারত টি২০ বিশ্বকাপের চতুর্থ ফাইনাল খেলবে। এর আগে ২০০৭, ২০১৪ এবং ২০২৪ সালে ফাইনাল খেলেছিল ভারত।

রোড টু ফাইনাল নিউজিল্যান্ড India Vs Newzealand ICC T20 Worldcup Final
এবার আসছি ব্ল্যাকক্যাপস নিউজিল্যান্ডের কথায়। গতবারের টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল তারা। আফগানিস্তানের কাছে লজ্জার হারকে কেন্দ্র করে বিদায় নিতে হয়েছিল ফিন অ্যালেনদের। কিন্তু এবারে ছবি সম্পূর্ণ উল্টো।
গ্রুপ-ডি তে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইউএই ও কানাডার সঙ্গে খেলেছিল তারা। মিচেল স্যান্টনাররা বেশ ভালো পারফরম্যান্স করেছিল। একমাত্র দক্ষিণ আফ্রিকার কাছেই হারতে হয় তাদের।
সুপার এইটস অন্যরকম ঘটনার সাক্ষী ছিল ব্ল্যাকক্যাপসদের জন্য। প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে বৃষ্টির জন্য ভেস্তে যায়। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হাত থেকে ফসকে যায়। আয়োজক দেশ শ্রীলঙ্কাকে হারালেও সেমির রাস্তা তখনও অনিশ্চিত ছিল।
গ্রুপ-২ এর শেষ ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৫ রানে হারায়। তাতেই সেমিতে প্রবেশ করে নিউজিল্যান্ড। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে হারের মধুর প্রতিশোধ কলকাতায় নেয় বিস্ফোরক ফিন অ্যালেন-টিম সাইফার্ট জুটি। এইডেন মার্করামদের উড়িয়ে দ্বিতীয়বারের জন্য টি২০ বিশ্বকাপের ফাইনালে গ্র্যান্ড এন্ট্রি নেয় ব্ল্যাকক্যাপস বাহিনী।

চিন্তার সমীকরণ
চলতি টি২০ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হবে দুই দল। তার মধ্যে একটি সমীকরণ ভারত ভুলতে চাইবে। এখনো পর্যন্ত টি২০ বিশ্বকাপের কোনো ম্যাচেই নিউজিল্যান্ড ভারতের কাছে হারেনি।এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম সাক্ষাৎ ২০০৭ সালে। সেখানে ভারত ১৯০ রান তাড়া করতে নেমে ১০ রানে পরাজিত হয়।দ্বিতীয়বার ২০১৬ টি২০ বিশ্বকাপে নাগপুরে গুর্নি পিচে ৪৭ রানে জয় পায় নিউজিল্যান্ড। শেষবার ২০২১ টি২০ বিশ্বকাপে আবারও একই ফল, ৮ উইকেটে হেলায় ভারতকে হারায় নিউজিল্যান্ড।
যদিও শেষ টি২০ সিরিজ ৪-১ এ জিতেছিল ভারত। তবুও এই সমীকরণ নিউজিল্যান্ডকে বাড়তি অক্সিজেন দেবে, তাতে কোনো সন্দেহ নেই।

ম্যাচের আগের উন্মাদনা ও প্রেস কনফারেন্স :
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সাজো-সাজো রব। টি২০ বিশ্বকাপের ফাইনালের আগে জোর প্রস্তুতি চলছে। মাঠে-ময়দানে দূরদূরান্ত থেকে আসছেন প্রচুর সমর্থক। পরনে ভারতের জার্সি, হাতে সঞ্জু স্যামসনের কাট-আউট।
ম্যাচের আগে অন্য মেজাজে দেখা গেল নিউজিল্যান্ড অধিনায়ককে। তিনি বলেছেন—
“*কোটি কোটি হৃদয় ভাঙতে আমার কোনো অসুবিধা হবে না”
এর জবাবে প্রেস মিটে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এর জবাব
“সবাই একই কথা কেন বারবার বলছে, অন্য কিছু বলো।”
এর আগেও ২০২৩ এর বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার অধিনায়ক পাট কাম্মিস এই কথাটি বলেছিলেন আবার দ্বিতীয় সেমির আগে ইংল্যান্ডের অল – রাউন্ডার স্যাম কারান এর একই কথা পরিবর্তে সময় কাম্মিস এর কথা সত্যি হলেও কারান এর কথা সত্যি হয়নি তার মধ্যে ম্যাচের আগে পিচের ছবি সামনে এসছে সেকানে আবার পাট কাম্মিস এর মতোই পিচের ছবি তুলতে দেখা গেলো নিউজিল্যান্ড অধিনায়ক কে ম্যাচের আগে অন্য মগ্ন ব্ল্যাকচাপ্স বাহিনী।
ইতিহাসের সামনে ভারত
স্টার স্পোর্টসের সেই জনপ্রিয় বিজ্ঞাপনে বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার আহ্বান
“হিস্ট্রি ডিফিট করেঙ্গে, হিস্ট্রি রিপিট করেঙ্গে।”
ভারতকে জিততে হলে কয়েকটি সমীকরণ ভাঙতেই হবে –
* কোনো আয়োজক দেশ কখনো টি২০ বিশ্বকাপ জেতেনি
* কোনো দেশ পরপর দুবার টি২০ বিশ্বকাপ জেতেনি
* কোনো দল তিনবার টি২০ বিশ্বকাপ জেতেনি
* টি২০ বিশ্বকাপে ভারতের সামনে নিউজিল্যান্ড অপরাজেয়
আইসিসি প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের পাল্লা ভারী
এখনো পর্যন্ত আইসিসি প্রতিযোগিতার ফাইনালে তিনবার দেখা হয়েছে দুই দলের। সেখানে নিউজিল্যান্ড ২-১ এগিয়ে।
২০০০ সালের আইসিসি নকআউট ট্রফিতে ক্রিস কেয়ার্ন্সের দাপটে জেতে নিউজিল্যান্ড।
তারপর ২০২১ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও হারতে হয় ভারতকে।
তবে সম্প্রতি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জয়ী হয় ভারত।
ভারত কি পারবে ট্রফির হ্যাটট্রিক করতে? নাকি আবারও স্বপ্নভঙ্গ? আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই পরিষ্কার হয়ে যাবে আসল ছবি সেই দিকেই নজর থাকবে কোটি কোটি ক্রিকেট প্রেমীদের।
