Blast at Bhangar
Bengal Liberty, ১৯ মার্চ :
বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই ফের তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়(Blast at Bhangar) । ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। আর প্রার্থী পদ ঘোষণার পরেই বুধবার সাতসকালে ভাঙড়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। ক্যানিং পূর্বে থাকার সময় যাঁর নাম বারবার বোমা-বারুদের সাথে জড়িয়েছে, সেই শওকত চেনা মাঠে পা রাখতেই ফের বোমার শব্দে কেঁপে উঠল এলাকা।

বিস্ফোরণ ও আতঙ্ক (Blast at Bhangar):
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ভাঙড়ের একটি এলাকায় আচমকাই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী কারণে বা কার বাড়িতে এই বিস্ফোরণ, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও স্থানীয়দের দাবি— এলাকা দখলের লড়াই এবং বোমা বাঁধার কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্য়েই পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াড।

মুখ্যমন্ত্রী থেকে শুভেন্দু— শওকত যখন ‘বোমা বাঁধার কারিগর’ (Blast at Bhangar):
এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে নতুন করে শওকত মোল্লাকে নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই শওকত মোল্লাকে নিয়ে রাজ্যের শাসক ও বিরোধী— উভয় পক্ষই এক সুরে কথা বলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার শওকতকে ‘বোমার কারিগর’ বলে তোপ দাগেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একবার শওকতকে ‘বোমা বাঁধার ডন’ বা ‘কারিগর’ বলে সম্বোধন করেছিলেন (যদিও তা ছিল স্নেহের ছলে বা দলীয় প্রেক্ষাপটে)। সেই সত্যই কি আজ ভাঙড়ের মাটিতে প্রমাণিত হলো?

ক্যানিং থেকে ভাঙড়: অশান্তির চেনা ছক? (Blast at Bhangar)
শওকত মোল্লা যখন ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন, তখনও একাধিকবার বোমা বিস্ফোরণ ও রাজনৈতিক হিংসার ঘটনায় তাঁর নাম শিরোনামে এসেছে। এবার ভাঙড়ে তৃণমূলের বাজি হিসেবে তিনি পা রাখতেই ফের সেই চেনা ছবি। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, তবে কি ভোট যত এগোবে, ভাঙড়ের আকাশ তত বেশি বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে?
Suvendu ভবানীপুরে প্রচারের প্রথম দিনেই বোল্ড আউট করলেন পুলিশমন্ত্রীকে | West Bengal Election | Bengal Liberty@SuvenduWB #suvenduadhikari #bjpwestbengal #WestBengalElection #electionnews #BengalLiberty pic.twitter.com/J5ED7hTmBy
— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
এলাকাবাসীর প্রতিক্রিয়া (Blast at Bhangar):
বিস্ফোরণের তীব্রতায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তাঁদের বক্তব্য, “সবে তো প্রার্থী ঘোষণা হলো, এখনই যদি এই অবস্থা হয় তবে ভোটের সময় কী হবে?” পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সাথে তৃণমূল কর্মীদের কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন :
Adhir Ranjan Chowdhury comeback: বিধানসভা নির্বাচনে আবারও ব্যাটিং করতে দেখা যাবে অধীর রঞ্জন চৌধুরীকে!
