IPS Humayun Kabir Demands Security
Bengal Liberty, ১৯ মার্চ :
একসময় যাঁর নামে থরহরিকম্প দশা হতো অপরাধী জগতের, সেই প্রাক্তন পুলিশ অফিসার হুমায়ুন কবীর(IPS Humayun Kabir Demands Security) এবার নিজেই প্রাণহানির আশঙ্কায় ভুগছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই জেলা পুলিশ সুপারের (SP) দ্বারস্থ হলেন তিনি। তাঁর দাবি, পুলিশি নিরাপত্তা ছাড়া ডোমকলের মতো স্পর্শকাতর এলাকায় প্রচার চালানো এই মুহূর্তে তাঁর পক্ষে ঝুঁকিপূর্ণ।

কেন এই আতঙ্ক? (IPS Humayun Kabir Demands Security)
হুমায়ুন কবীর একসময় মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় তিনি জেলার একাধিক ‘মার্ডার সিন্ডিকেট’, গরু পাচার এবং মাদক চক্রের কোমর ভেঙে দিয়েছিলেন। গ্রেফতার করেছিলেন ‘হাতকাটা দিলীপ’-এর মতো দুর্ধর্ষ অপরাধীদেরও। প্রাক্তন আইপিএস অফিসারের আশঙ্কা, সেই সময়কার অপরাধীচক্রের পান্ডারা এখনও সক্রিয় এবং তাঁরা তাঁকে টার্গেট করতে পারে। তাঁর কথায়, “এখন আমি খাকি পোশাকে নেই যে সাথে পিস্তল থাকবে। তাই ঝুঁকি না নিয়ে নিরাপত্তার আবেদন জানিয়েছি।”

ডোমকলের রক্তক্ষয়ী ইতিহাস (IPS Humayun Kabir Demands Security):
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, ২০০৯ সালে বাম আমলে ডোমকলে শুধুমাত্র ভোটের দিনেই ১৭ জন খুন হয়েছিলেন। ৭ দিনের মধ্যে নিহতের সংখ্যা ছিল ৩৩। তবে তিনি যখন এই জেলার দায়িত্বে ছিলেন, তখন কড়া হাতে অপরাধ দমন করেছিলেন। তাঁর দাবি, বর্তমানে সেই ‘মার্ডার সিন্ডিকেটের’ মাথা এখনও এলাকায় রয়ে গেছে এবং তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

চেনা মাটিতে নতুন লড়াই (IPS Humayun Kabir Demands Security):
২০২১ সালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে জয়ী হলেও, এবার দল তাঁকে পাঠিয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। এই জেলা তাঁর হাতের তালুর মতো চেনা। কান্দির এসডিপিও থেকে শুরু করে জেলা পুলিশ সুপার— ৫ বছর তিনি এখানে কাটিয়েছেন। ডোমকলের প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের জায়গায় এবার লড়ছেন তিনি। নিজের কেন্দ্রে পা দিয়েই তিনি সরাসরি পুলিশ সুপারের দফতরে গিয়ে বাড়তি নিরাপত্তার আর্জি জানান।
➡️ https://t.co/5YVDY5JSyV বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Suvendu Adhikari at Bhawanipore ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #WestBengalPolitics #westbengalelection2026 #westbengalnews #westbengal pic.twitter.com/3Hh5zLtktm— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
রাজনৈতিক প্রেক্ষাপট (IPS Humayun Kabir Demands Security):
নাম না করে অধীররঞ্জন চৌধুরীকেও নিশানা করেন হুমায়ুন কবীর। তিনি সাফ জানান যে, তিনি এখানে কাউকে এনকাউন্টার করতে বা কারও হাত রক্তে রাঙাতে আসেননি। একজন প্রাক্তন আইন রক্ষক হিসেবে তিনি শুধু নিজের দায়িত্ব পালন করতে চান। দলের কর্মীদের প্রতি তাঁর বার্তা— “নেতৃত্ব আমাকে চেনা জায়গায় পাঠিয়েছে, এবার আপনারা ঘাম ঝরান।”
আরও পড়ুন :
ভোটের মুখে ফের সক্রিয় ইডি(ED Recalls Partha and Arpita): নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে তলব
