RN Ravi Governor Meeting
Bengal Liberty, ১৯ মার্চ :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একের পর এক কড়া পদক্ষেপ ইতিমধ্যেই নাড়িয়ে দিয়েছে রাজ্যের প্রশাসনিক কাঠামো (RN Ravi Governor Meeting)। আর সেই আবহেই মুখ্যমন্ত্রীকে কার্যত পাশ কাটিয়ে সরাসরি নতুন রাজ্যপাল আর এন রবির সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের শীর্ষ আমলারা, যা নিছক সৌজন্য সাক্ষাৎ (RN Ravi Governor Meeting) নাকি প্রশাসনিক সমন্বয়ের নতুন রূপরেখা, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। নির্বাচনের প্রাক্কালে ঘটনার আঁচ পড়ছে সরাসরি শাসক শিবিরে।

রাজ্যপালের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক (RN Ravi Governor Meeting)
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। এই আবহেই নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের শীর্ষ আমলারা।
বৃহস্পতিবার লোকভবনে গিয়ে বৈঠক করেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। জানা গেছে, কলকাতা হাইকোর্টের একটি বৈঠক সেরে সেখান থেকেই তাঁরা সরাসরি রাজ্যপালের কাছে পৌঁছন।
সরকারি ভাবে এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলা হলেও, সূত্রের দাবি- আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও প্রস্তুতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক না করেই সরাসরি রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে।

তৃণমূলের ক্ষোভ বাড়াচ্ছে কমিশনের পদক্ষেপ (RN Ravi Governor Meeting)
প্রশাসনিক এই ঘটনাপ্রবাহের মাঝেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কড়া ভাষায় চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। একটি চিঠি দিয়ে অভিযোগ করেছেন, রাজ্য সরকারের মতামত না নিয়েই গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের বদলি করা হচ্ছে, যা প্রচলিত রীতির পরিপন্থী। অতীতে যেখানে রাজ্যের দেওয়া প্যানেল থেকে আধিকারিক বেছে নেওয়া হত, এবার সেই প্রথা ভেঙে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই দাবি মুখ্যমন্ত্রীর।
👉 https://t.co/lHlopgaLJF
IPS Transfer: রাজ্যের বাইরে দায়িত্বে পাঠানো হলো কলকাতার দুই শীর্ষ IPS আধিকারিককে | West Bengal Election | Bengal Liberty#WestBengalElection #electionnews #ips #election2026 #BengalLiberty pic.twitter.com/Y0PbDYsDJK— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
এরই মধ্যে মুখ্যমন্ত্রীকে কার্যত পাশ কাটিয়ে নব নিযুক্ত রাজ্যপালের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আরও খানিকটা অসন্তুষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এই মর্মে শাসক শিবিরে উত্তাপ যে বাড়বে বৈ কমবে না তা খুবই স্পষ্ট।
