IPS Transfer
Bengal Liberty, কলকাতা :
বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট জারি হয়েছে। ভোটের দামামা বাজতেই সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন(IPS Transfer)। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ । নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রাজ্যের বাইরে দায়িত্বে পাঠানো হলো কলকাতার দুই শীর্ষ আইপিএস আধিকারিককে। প্রশাসনের দুই শীর্ষ স্থানীয় অফিসার, আইপিএস মুরলীধর শর্মা এবং আইপিএস অফিসার ওয়াকার রাজা।
সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে রাজ্যের বাইরে দায়িত্বে পাঠানো হলো পশ্চিমবঙ্গের দুই শীর্ষ আইপিএস আধিকারিককে।

তামিলনাড়ু নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব IPS Transfer
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আইপিএস অফিসার মুরলীধর শর্মা এবং ওয়াকার রাজাকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন দু’জনই
বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্বে ছিলেন মুরলীধর শর্মা । অন্যদিকে, ওয়াকর রাজা ছিলেন শিলিগুড়িপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। দুই আধিকারিকই নিজেদের এলাকায় গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সামলেছেন।
ভোটের সময় নির্বাচন কমিশন সাধারণত বিভিন্ন রাজ্য থেকে অভিজ্ঞ ও নিরপেক্ষ প্রশাসনিক আধিকারিকদের অন্য রাজ্যে পাঠায়, যাতে স্থানীয় প্রভাবমুক্ত থেকে ভোট পরিচালনা করা যায়। ফলে নির্বাচনী ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা আরও মজবুত হয়।
কমিশনের কড়া নজরদারি
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই একাধিক রাজ্যে কড়া নজরদারি শুরু করেছে কমিশন। গুরুত্বপূর্ণ দুই আইপিএস আধিকারিককে রাজ্যের বাইরে পাঠানোর এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট — নির্বাচনকে ঘিরে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশন অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে থাকে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বদলি বলে মনে করা হচ্ছে।
