Cash Seized in Newtown
Bengal Liberty,২০ মার্চ , কলকাতা :
বিধানসভা নির্বাচনের আগে শহরজুড়ে পুলিশের(Cash Seized in Newtown) কড়া নজরদারি। আর সেই তৎপরতার মাঝেই কলকাতার উপকণ্ঠ নিউটাউনের চিনার পার্ক এলাকায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে বড়সড় তোলপাড় ফেলে দিল বিধাননগর পুলিশের বিশেষ দল। একটি অ্যাপ ক্যাবের ডিকি থেকে নগদ ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুরেশ ঠাকুর নামে গুজরাতের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।

কীভাবে ধরা পড়ল এই টাকা? (Cash Seized in Newtown)
পুলিশ সূত্রে খবর, শুক্রবার নিউটাউনের সিটি সেন্টারের কাছে চিনার পার্ক সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় একটি অ্যাপ ক্যাবের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামানো হয়। এরপর তল্লাশি চালাতেই গাড়ির ডিকি থেকে থরে থরে সাজানো নগদ টাকা উদ্ধার হয়। ক্যাবটিতে কোনও বৈধ নথিপত্র ছাড়াই ২৫ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

তদন্তে পুলিশ (Cash Seized in Newtown):
গ্রেফতার হওয়া সুরেশ ঠাকুর গুজরাতের বাসিন্দা বলে জানা গেছে। কেন এবং কার কাছে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ধৃতকে জেরা করছে নিউটাউন থানার পুলিশ। ধৃতের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মেলায় পুলিশ মনে করছে এর পেছনে কোনও বড় চক্র থাকতে পারে। আজই ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হবে।

Suvendu Adhikari: “তৃণমূল বেতন দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান”@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @BJP4India #bengalliberty #suvenduadhikari #bjpwestbengal #westbengal #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics pic.twitter.com/rPkKtkI3cr
— Bengal Liberty (@bengalliberty1) March 20, 2026
নির্বাচনী বিধি ও নজরদারি (Cash Seized in Newtown):
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন মোড়ে নাকা চেকিং চলছে। নির্বাচনী বিধি অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ টাকা সাথে রাখলে তার বৈধ প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক। এই ঘটনার সাথে কোনও রাজনৈতিক যোগসূত্র আছে কি না, কিংবা নির্বাচনের কাজে ব্যবহারের জন্যই এই টাকা আনা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন :
Suvendu Adhikari Mahishadal: মহিষাদলে প্রার্থী বিতর্কের আগুনে জল ঢাললেন শুভেন্দু, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগে তোপ!
