High Voltage Bhawanipore
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: কালীঘাটে আরাধনা, তারপর সরাসরি জনসংযোগে শুভেন্দু। বিধানসভা নির্বাচনের প্রচার শুরুর আগে ধর্মীয় আচার মেনেই প্রচার অভিযান শুরু করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শনিবার ইদের দিন সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে কালীঘাট মন্দিরে পৌঁছে পুজো দেন তিনি। তাঁর আগমনকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
পুজো সেরে সেখান থেকেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে বের হন তিনি। দলীয় সূত্রে খবর, এলাকার একাধিক পুরনো বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে জনসংযোগ করবেন তিনি। দিনশেষে তাঁর নন্দীগ্রামে ফেরারও কথা রয়েছে, যেখানে সমান্তরালভাবে চলছে তাঁর নির্বাচনী কর্মসূচি (Suvendu Adhikari Kalighat)।
ভবানীপুরে সরাসরি মমতা বনাম শুভেন্দু (Suvendu Adhikari Kalighat)

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র ইতিমধ্যেই হাইভোল্টেজ আসনে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন শুভেন্দু অধিকারী। ফলে দুই শীর্ষ নেতার মুখোমুখি লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।
আরও পড়ুন (Suvendu Adhikari Kalighat)-
TMC slogan change: ভবানীপুরে শুভেন্দুর দাপট! ‘ভীত’ মমতা কি স্লোগান বদলে হারানো জমি খুঁজতে মরিয়া?
Bhabanipur Battle : মমতার গড়ে এবার ‘কুরুক্ষেত্র’! ভবানীপুরে ঢুকে সরাসরি চ্যালেঞ্জ, ২৫ হাজারে জয়ের হুঙ্কার শুভেন্দুর

প্রচার শুরুর পর থেকেই উত্তেজনার আবহ স্পষ্ট। চক্রবেড়িয়া এলাকায় প্রচারের সময় শুভেন্দুকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে, পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থানায় গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তোলেন তিনি (Suvendu Adhikari Kalighat)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর দাবি, “মমতা ভয় পেয়েছে, জনতা বুঝে গিয়েছে। ভবানীপুরের মানুষ পরিবর্তন চায়, আর সেই লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে এখানে পাঠিয়েছে।”
