Panihati BJP candidate
Panihati BJP candidate

Panihati Assembly Election: রবিবাসরীয় পানিহাটি, ময়দানে তৃণমূলের ‘যুবরাজ’ ও বামেদের ‘কলতান’, বড় চমকের অপেক্ষায় কি থমকে গেরুয়া শিবির?

Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা: চৈত্র মাসের খাঁ খাঁ রোদেও আজ, রবিবার তপ্ত পানিহাটির অলিগলি। ছুটির দিনে ঘরোয়া আড্ডার বদলে আলোচনার কেন্দ্রে এখন শুধুই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। পানিহাটি বিধানসভা কেন্দ্রে রবিবাসরীয় প্রচারের যে ছবি ধরা পড়ল, তাতে একপক্ষ যখন ‘উত্তরাধিকার’ রক্ষা করতে মরিয়া, অন্যপক্ষ তখন ‘আন্দোলনের সুর’ নিয়ে ময়দান কাঁপাতে ব্যস্ত। আর এই দ্বিমুখী লড়াইয়ের মাঝেই এক রহস্যময় নিস্তব্ধতা বজায় রেখেছে বিজেপি।

ময়দানে তৃণমূলের ‘নতুন মুখ’ তীর্থঙ্কর (Panihati Assembly Election)

Panihati Assembly Election
Panihati Assembly Election

দীর্ঘ ২৫ বছর ধরে পানিহাটির মানুষের কাছে বিধায়ক হিসেবে পরিচিত মুখ ছিল নির্মল ঘোষের। কিন্তু এবার তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল। নির্মল ঘোষের বদলে ঘাসফুল শিবিরের বাজি তাঁরই পুত্র তীর্থঙ্কর ঘোষ। আজ, রবিবার সকাল থেকেই ‘টিম পুঁচি’র ব্যানার আর ‘তীর্থঙ্কর জিতছে’ স্লোগান নিয়ে রাজপথে নেমেছেন তিনি।

কেন টিকিট পেলেন না নির্মল (Panihati Assembly Election)?

Panihati Assembly Election
Panihati Assembly Election

রাজনৈতিক মহলের গুঞ্জন, তবে কি পাঁচবারের বিধায়কের ওপর থেকে ভরসা হারাল শাসকদল? নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নতুনের ডাক’ নীতি মেনেই এই পরিবর্তন? তীর্থঙ্করের দাবি, বাবার উন্নয়নমূলক কাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদই তাঁর প্রধান শক্তি। তবে পানিহাটির মানুষ ‘পরিবারতন্ত্র’কে মেনে নেবে না কি ঘরের ছেলেকে আশীর্বাদ করবে, সেটাই এখন দেখার।

আন্দোলনের মেজাজে কলতান (Panihati Assembly Election)

Panihati Assembly Election
Panihati Assembly Election

অন্যদিকে, রবিবারের সকাল থেকেই লাল ঝান্ডা আর লাল বেলুন নিয়ে ৬ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ড চষে ফেলছেন বামফ্রন্ট প্রার্থী কলতান দাশগুপ্ত। আরজি কর আন্দোলনের পরিচিত এই মুখ আজ পানিহাটির প্রবীণদের আশীর্বাদ নিচ্ছেন, কুশলাদি বিনিময় করছেন সাধারণ মানুষের সঙ্গে। কলতানের প্রচারে ধরা পড়ছে ‘বিকল্প রাজনীতি’র মেজাজ। তাঁর স্পষ্ট অভিযোগ, বিগত ১৫ বছরে পানিহাটিতে কোনও চোখে পড়ার মতো উন্নয়ন হয়নি। এলাকার বন্ধ কলকারখানা আর নাগরিক সমস্যাগুলোকে হাতিয়ার করেই ‘কলতান’ এখন পানিহাটির ঘরে ঘরে।

বিজেপির ‘তুরুপের তাস’ ও সম্ভাব্য সমীকরণ (Panihati Assembly Election)

Panihati Assembly Election
Panihati Assembly Election

তৃণমূল ও বামেরা প্রচারে অনেকটা এগিয়ে গেলেও, পানিহাটির আকাশে-বাতাসে এখন বড় প্রশ্ন— বিজেপি কাকে প্রার্থী করছে? এখনও পর্যন্ত বিজেপি কোনও নাম ঘোষণা না করলেও জোর গুঞ্জন, এবার হয়তো পানিহাটি থেকে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপি প্রার্থী হতে পারেন। এই সম্ভাব্য নাম নিয়েই এখন চায়ের আড্ডায় সরগরম পানিহাটি। প্রশ্ন উঠেছে, বিজেপি কি এই আবেগকেই তুরুপের তাস বানাতে চাইছে? নাকি গেরুয়া শিবিরের অন্য কোনও পরিকল্পনা রয়েছে? এই উত্তরের অপেক্ষাতেই যেন কিছুটা থমকে রয়েছে স্থানীয় বিজেপি কর্মীদের প্রচার।

আরও পড়ুন-

Panihati BJP Candidate: পানিহাটিতে প্রার্থী হচ্ছেন নির্যাতিতার মা? জানিয়ে দিলেন শুভেন্দু

Abhaya Parents in Elections: মেয়ের ন্যায়বিচারের লড়াই থেকে রাজনীতির ময়দান! পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হতে পারেন ‘অভয়ার মা’

কাকে চাইছে পানিহাটি (Panihati Assembly Election)?

পানিহাটির রবিবাসরীয় মেজাজে আজ একদিকে আছে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি, অন্যদিকে আছে পরিবর্তনের তীব্র আহ্বান। তীর্থঙ্করের তারুণ্য আর কলতানের লড়াকু মেজাজের লড়াইয়ে পানিহাটি শেষ পর্যন্ত কাকে বেছে নেবে, তা অনেকটা নির্ভর করছে বিজেপির প্রার্থী ঘোষণার ওপর। পানিহাটির ভোটাররা কি পরিচিত ‘পারিবারিক দুর্গ’ সামলাবেন, নাকি নতুন কোনও আবেগের জোয়ারে গা ভাসাবেন? উত্তর দেবে সময়।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury