Trump issues warning
Bengal Liberty, ২২ মার্চ ২০২৬ :
যতদিন যাচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের যুদ্ধ(Trump issues warning) নতুন নতুন মোড় নিচ্ছে। নয়া সমীকরণে তোলপাড় গোটা বিশ্ব। তার উপর তেল ও গ্যাসের সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। এরই মধ্যে আবার রণংদেহী ভূমিকায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প —
“৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার না দিলে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্টে একযোগে হামলা চালাবে আমেরিকা।”
এইভাবেই কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেল ডোনাল্ড ট্রাম্পকে।

কেন এই হুঁশিয়ারি (Trump issues warning):
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীতে ক্ষেপে ওঠে ইরান। তার পর থেকেই সব রাষ্ট্রের জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়। যুদ্ধের তেজ আরও দ্বিগুণ হয়ে ওঠে — হামলা ও পাল্টা হামলায়।
➡️ https://t.co/3dyJsBp5Lp বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
The Unknown Men 2022-23: অপারেশন আননোন মেন, লস্কর-জইশ থেকে খলিস্তানি জঙ্গি—বিদেশের মাটিতে যেভাবে খতম হলো ভারতের শত্রুরা@bengalliberty #bengalliberty #indianraw #indianarmyforces #indianintelligence #unknownmen pic.twitter.com/krB5sn9Tmn— Bengal Liberty (@bengalliberty1) March 22, 2026
তারপরেই ইরানের অবস্থান বদলায়। আমেরিকা ও ইসরায়েল ছাড়া সব রাষ্ট্রের জন্য হরমুজ খুলে দেওয়া হয়। এতেই বেজায় চটেছে আমেরিকা। তাই এবার আর কোনো মিষ্টি কথা নয়, সরাসরি ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প।
হরমুজ খুলে দাও, না হলে ভয়ঙ্কর হামলার জন্য প্রস্তুত হও — এই বার্তাই স্পষ্টভাবে জানিয়ে দিল আমেরিকা।
শেষমেশ পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়েই চিন্তায় তাবড় তাবড় রাষ্ট্রগুলি।
আরও পড়ুন :
অপারেশন আননোন মেন(The Unknown Men 2022-23): লস্কর-জইশ থেকে খলিস্তানি জঙ্গি—বিদেশের মাটিতে যেভাবে খতম হলো ভারতের শত্রুরা
