Nandigram Ram Idol
Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা: ভোটের আবহে তপ্ত নন্দীগ্রাম। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া এলাকায় নির্মীয়মাণ শ্রীরামচন্দ্রের মূর্তির মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ, রবিববার সকালে নিজের এক্স হ্যান্ডলে ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এই নক্কারজনক কাজ ঘটিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে (Nandigram Ram Idol)।
পশ্চিমবঙ্গে সনাতনীদের দেবদেবীর মূর্তি ও মন্দিরের উপর জেহাদি হামলার ঘটনা নতুন নয়। এই ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছে। এবারের ঘটনা নন্দীগ্রামে।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া ১২২ নম্বর বুথে শ্রীরাম নবমী পুজো উপলক্ষে ভেটুরিয়া বাসস্ট্যান্ডে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী… pic.twitter.com/oB5Xx2aBAu— Suvendu Adhikari (@SuvenduWB) March 22, 2026
কী ঘটনা (Nandigram Ram Idol)?

স্থানীয় সূত্রের খবর, ভেটুরিয়া ১২২ নম্বর বুথের কাছে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আসন্ন রামনবমী উৎসব উপলক্ষে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামের একটি বড় মূর্তি তৈরির কাজ চলছিল। মূর্তির কাজ প্রায় শেষের মুখে ছিল। কিন্তু আজ, রবিবার সকালে দেখা যায়, কে বা কারা মূর্তির মাথাটি কেটে নিয়ে চম্পট দিয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন।
শুভেন্দুর অভিযোগ (Nandigram Ram Idol)
শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘তোষণ ও তুষ্টিকরণের রাজনীতি’র কারণেই এ ধরনের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, একটি বিশেষ গোষ্ঠীর দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে সনাতনীদের আস্থায় আঘাত হানতে এই কাজ করেছে। পুলিশের নজরদারির অভাবেই দুষ্কৃতীরা এমন সাহস দেখাচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। অবিলম্বে দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তোষণকারী সরকারকে বিদায় জানাতে সমস্ত সনাতনী হিন্দুকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন (Nandigram Ram Idol)-
Mamata-Abhishek Election Campaign: শুভেন্দুর প্রচার শুরুর পরেই ভোটের ময়দানে নামছেন মমতা, বুধে নন্দীগ্রামে সেনাপতি অভিষেক
Nandigram BJP rally: নন্দীগ্রামে শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’! মাতৃশক্তির মিছিলে জনজোয়ার, কাঁপুনি ধরল ঘাসফুল শিবিরে!
রাম নবমীর আগে এই ঘটনা নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল। একদিকে অস্মিতার প্রশ্ন, অন্যদিকে তোষণের রাজনীতির অভিযোগ— সব মিলিয়ে ভোটের মুখে দক্ষিণবঙ্গের এই হাই-ভোল্টেজ কেন্দ্র এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে।
