West Bengal Assembly Elections
Bengal Liberty, কলকাতা ২২ মার্চ, ২০২৬ :
গত রবিবার নির্বাচনের দামামা(West Bengal Assembly Elections) বেজে গেছে। ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় কার্যকর হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরেই মাঠে-ময়দানে প্রচারে ব্যস্ত সব পক্ষ। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। তারই মধ্যে উঠে এলো এক অন্যরকম ছবি।
প্রত্যেক নির্বাচনেই হিংসার নতুন নতুন নজির সৃষ্টি করে বাংলা। কিন্তু এবার কি এক সুস্থ, রক্তহীন নির্বাচনের সাক্ষী থাকবে বাংলা? হয়তো এই প্রশ্নের উত্তর পাওয়া গেল।

বালির প্রচারে সৌজন্যের রাজনীতি (West Bengal Assembly Elections):
বালি কেন্দ্রের নির্বাচনে এখনও পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত। একদিকে বিজেপির প্রার্থী সঞ্জয় সিং, অন্যদিকে বাম প্রার্থী শঙ্কর মৈত্র, আর শাসক দলের প্রার্থী কৈলাশ মিশ্র। সব পক্ষই ভোট প্রচারে ব্যস্ত।
কিন্তু হঠাৎ মুখোমুখি হন বিজেপির সঞ্জয় সিং এবং তৃণমূলের কৈলাশ মিশ্র। তারপরেই এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকে সবাই। দুই প্রার্থী একে অপরকে আলিঙ্গন ও করমর্দন করেন। সঙ্গে একে অপরকে জয়ের শুভেচ্ছাও জানান।
এক অন্যরকম, নজিরবিহীন ছবি সামনে উঠে এলো ।

West Bengal Election 2026: সংখ্যালঘুদের ভরসা উঠেছে তৃণমূলের থেকে।@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @BJP4India @MamataOfficial @AITCofficial #westbengalelection2026 #westbengalpolitics #nandigram #westbengalnews #westbengal #suvenduadhikari #bjpwestbengal #tmcwestbengal pic.twitter.com/DWlLbNvVbJ
— Bengal Liberty (@bengalliberty1) March 22, 2026
দুই প্রার্থীর সমান দাবি (West Bengal Assembly Elections):
“রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতায় ব্যক্তিরা কেন একে অপরের ওপর আক্রমণ করবে? সম্প্রীতি বজায় থাকুক। সুস্থ ও সুন্দর নির্বাচন আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই। তাহলেই দমবে এই অশান্তির খুনোখুনির রাজনীতি।”
ভোট প্রচারে বেরিয়ে অনেক জায়গায় এই সুন্দর ছবি ধরা পড়ছে। যদি সব রাজ্যে সুস্থ নির্বাচন হতে পারে, তাহলে কেন পিছিয়ে থাকবে পশ্চিমবঙ্গ? এবারের নির্বাচন কি হবে অশান্তিহীন?
উত্তর মিলবে খুব শীঘ্রই।
আরও পড়ুন :
Suvendu Adhikari Nandigram: ভবানীপুর থেকে নন্দীগ্রাম, ডবল লড়াইয়ে মাঠে নেমেই প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
