Suvendu Adhikari Nandigram
Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা: গতকাল, শনিবার কালীঘাটে আরাধনা, তারপর সরাসরি জনসংযোগ। বিধানসভা নির্বাচনের প্রচার শুরুর আগে ধর্মীয় আচার মেনেই প্রচার অভিযান শুরু করে দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে শুধু ভবানীপুর নয়, তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রামেও বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। আজ, রবিবার সকাল সকাল নন্দীগ্রাম বিধানসভায় প্রচার ও জনসংযোগ সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Nandigram)।
আরও পড়ুন (Suvendu Adhikari Nandigram)-
Nandigram Ram Idol: রামমূর্তির মাথা কেটে তাণ্ডব! ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, সরব শুভেন্দু
Mamata-Abhishek Election Campaign: শুভেন্দুর প্রচার শুরুর পরেই ভোটের ময়দানে নামছেন মমতা, বুধে নন্দীগ্রামে সেনাপতি অভিষেক
এদিন রেয়াপাড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোদগান করলেন ৬ সদস্য। যোগদান পর্ব শেষে নন্দীগ্রাম বিধানসভায় নির্বাচনী প্রচারে বেরোন শুভেন্দু অধিকারী। বয়ালে পদযাত্রা করে নির্বাচনী প্রচার সারলেন শুভেন্দু। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত নন্দীগ্রামবাসী (Suvendu Adhikari Nandigram)।
