New Rule for Ministers
Bengal Liberty Desk, ২৩ মার্চ, কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই নিজের খাস তালুক এবং নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের দখল মজবুত করতে ময়দানে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, রবিবার চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক করেন দলনেত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল বুথ স্তরে সংগঠনের শক্তি যাচাই করা এবং আসন্ন লড়াইয়ের রণকৌশল স্থির করা (Mamata Banerjee Bhabanipur)।
কর্মীসভায় কী বার্তা মমতার (Mamata Banerjee Bhabanipur)?

বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের সতর্ক করে তৃণমূলনেত্রীর বার্তা শুধু ভোটপর্বেই নয়, ভোট মিটে যাওয়ার পরও সতর্ক থাকতে হবে। মমতার কথায়, ‘ভোট শেষ হলে বাড়ি চলে গেলে চলবে না। ‘লোডশেডিং’ করানো হতে পারে,’ গতকাল, রবিবার সন্ধ্যায় রুদ্ধদ্বার কর্মীসভায় এই ভাষাতেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমে বিশেষ নজর দিতেও বলেছেন বলেও খবর।
এদিন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, তাঁর সঙ্গে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের আরও সাত জন কাউন্সিলর। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সব বুথের কর্মীদরাও। ‘বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে হাতিয়ার করে ভবানীপুরের ঘরে ঘরে গিয়ে মমতার উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিতে কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর (Mamata Banerjee Bhabanipur)।
আরও পড়ুন (Mamata Banerjee Bhabanipur)-
Mamata-Abhishek Election Campaign: শুভেন্দুর প্রচার শুরুর পরেই ভোটের ময়দানে নামছেন মমতা, বুধে নন্দীগ্রামে সেনাপতি অভিষেক
Bhabanipur Election: মমতাকে জেতাতে ভবানীপুরে বাইক বাহিনীর রমরমা, পৌরমাতার স্বামীর হুমকি ব্যবসায়ীকে

এদিন অভিষেক নির্দেশ দিয়েছেন, কলকাতার মধ্যে প্রথম করতে হবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে। অন্তত ৬০ হাজার ভোটে জেতাতে হবে তৃণমূলনেত্রীকে। আর সে ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে কর্মীদেরই।
