Bhabanipur Election
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: ব্যবসায়ীদের হুমকি পৌরমাতার স্বামীর। খুলেয়াম বাজারের মধ্যে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন। ঘটনাস্থল ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭১ নম্বর ওয়ার্ড। অভিযোগ, ওই ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এর স্বামী বাবলু সিং বাজারের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন। কোথাও কোনও বিজেপির পোস্টার দেখলেই হুমকি দিচ্ছেন (Bhabanipur Election)।

ভোটের দামামা বেজে গিয়েছে। এরই মধ্যে ভবানীপুরের মতো হট সিটে যেন তেন প্রকারে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। ফলে মানুষকে ভয় দেখানোর জন্য তৃণমূলী বাইক বাহিনীর দাপট উত্তরোত্তর বাড়ছে (Bhabanipur Election)।
যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ৭১ নম্বর ওয়ার্ডের যদুবাবুর বাজারে এক ব্যবসায়ীর দোকানের সামনে যান বাবলু সিং। সেখানে গিয়ে প্রথমে তাঁকে রীতিমতো চমকায়। এরপর ভিডিও অন করে বলতে বলা হয় জোর করে বিজেপি তাঁর দোকানের ওপরে ব্যানার লাগিয়ে গেছে।
আরও পড়ুন (Bhabanipur Election)-
Suvendu Adhikari Kalighat: কালীঘাটে পুজো দিয়ে প্রচারে শুভেন্দু, ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই
TMC slogan change: ভবানীপুরে শুভেন্দুর দাপট! ‘ভীত’ মমতা কি স্লোগান বদলে হারানো জমি খুঁজতে মরিয়া?
বাবলু সিংকে বলতে শোনা যায়, জিজ্ঞেস করলে বলবে জোর করে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে। তৃণমূল আছে তৃণমূলই থাকবে। ফলে এই ভাবে অন্য কথা আর ক্যামেরার সামনে অন্য কথা বলতে বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সন্ধ্যা হলেই ভবানীপুরে বাড়ছে বাইক বাহিনীর দাপট। যাতে মানুষ ভয়ে থাকে (Bhabanipur Election)।
