Strait of Hormuz Iran
Bengal Liberty Desk, ২১ মার্চ: হরমুজ প্রণালীর ব্যবসা-বাণিজ্য মসৃণ রাখতে এবার মাঠে নেমে পড়েছে আরও একটি শক্তিশালী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া। ইরানকে সম্প্রতি তার সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া (Strait of Hormuz Iran)।
হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে প্রচুর ক্ষতি হয়েছে, যার পরিমাণ ক্রমাগত আরও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ইরান সহ বাকি রাষ্ট্রগুলিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যেন সহজভাবে করতে পারে, সেই আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সমস্ত ঘটনার উপর তীব্র নজরদারি চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রক (Strait of Hormuz Iran)।
আরও পড়ুন (Strait of Hormuz Iran)-
US Eases Iran Oil Sanctions: যুদ্ধে আবারও নতুন মোড়, ইরানের উপর তেলের নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা
Prices of Petrol Increased: যুদ্ধের পরিস্থিতিতে আরও মহার্ঘ হলো পেট্রল-ডিজেল, সমস্যায় সাধারণ মানুষ
সূত্রের দাবি, হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর দক্ষিণ কোরিয়ার সরকার সর্বদা নজর রাখছে। মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। আলোচনা যে ইতিবাচক মোড় নেবে, তা প্রায় নিশ্চিত। হরমুজ প্রণালী যাতে সমস্ত দেশের জন্য খুলে দেওয়া হয়, সেই চেষ্টাতেই বদ্ধপরিকর দক্ষিণ কোরিয়া। জাপানসহ আরও অনেক রাষ্ট্র এই সমস্যার দ্রুত সমাধান চায়। এখন দেখার, এই সরাসরি আহ্বানের পরে গোটা বিষয়টি কতটা ইতিবাচক দিকে মোড় নেয় (Strait of Hormuz Iran)।
