Chuck Norris dies
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: কার্লোস রে ওরফে চাক নরিস—দীর্ঘ ৪০ বছরের অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিয়ালের অংশ ছিলেন। মার্শাল আর্টস লেজেন্ড ব্রুস লির সঙ্গেও তাঁর জনপ্রিয় ছবি ওয়ে অফ দ্য ড্রাগন-এ অভিনয় দর্শকদের মন জয় করেছিল।
ওয়াকার, টেক্সাস রেঞ্জার–এর মতো জনপ্রিয় সিরিয়ালেও অসাধারণ অভিনয় করেছেন চাক নরিস। সেই মাসলম্যান মার্শাল আর্টস লেজেন্ডের জীবনাবসান ঘটল ৮৬ বছর বয়সে (Chuck Norris dies)।
শোকস্তব্ধ পরিবার (Chuck Norris dies)

পরিবারের তরফে জানানো হয়েছে তাঁর মৃত্যুতে গভীর শোকাহত তাঁর পরিবার। পরিবারের সদস্যরা দুঃখ্য প্রকাশ করে বলেন, “দুর্দান্ত যোদ্ধা হলেও তাঁর হৃদয় ছিল ভালোবাসায় পরিপূর্ণ বর্ণময় জীবন”। শুধুমাত্র পরিবারের সদস্যরাই নয় চাকের মৃত্যুতে শোকস্তব্ধ হলিউড মহলও। হলিউড থেকেও উঠে এসেছে একাধিক শোকবার্তা।
বর্ণময় জীবন (Chuck Norris dies)
কখনও অভিনেতা, কখনও মার্শাল আর্টস বিশেষজ্ঞ, আবার কখনও আমেরিকার ফাইটার পাইলট—তার সঙ্গে ফিটনেস প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। সব ক্ষেত্রেই নিজের সেরাটা দিয়েছেন চাক নরিস (Chuck Norris dies)।
আরও পড়ুন-
Huma Qureshi Eid: ঈদের আনন্দে স্মৃতির ঝাঁপি খুললেন হুমা কুরেশি, ছোটবেলার ঈদি থেকে কলেজের গল্পে নস্টালজিয়া
Manish Malhotra Mother Death: মাতৃবিয়োগে শোকাতুর মনীশ মালহোত্রা, শেষ শ্রদ্ধায় শামিল গোটা বলিউড

এতোটা বর্ণময় জীবন খুব কম মানুষেরই দেখা যায়। তাঁর অভিনয় জীবনে দুই অভিনেতার সঙ্গে তীব্র প্রতিযোগিতা ছিল—একজন আর্নল্ড শোয়ার্জনেগার অন্যজন সিলভেস্টার স্ট্যালোন। দুজনেই নিজেদের সেরাটা দিয়ে হলিউডে রাজত্ব করেছেন, আর তাদের মাঝেই নিজের জায়গা তৈরি করেছিলেন চাক নরিস। জন ট্রাভোল্টা, নিকোলাস কেজ এদের সবাইকে যুক্ত করলে একজন চাক নরিস হওয়া যায়। চাক নরিসের সেই মিষ্টি হাসির আজ আর কোনও বিকল্প নেই। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।
